এক্সপ্লোর

Calcutta High Court : বেআইনি নির্মাণ হয়ে চলেছে, আর বিধাননগর পুরসভা চোখ বন্ধ করে আছে ! ভর্ৎসনা হাইকোর্টের

Bidhannagar Municipality : ৩০ দিনের মধ্যে পুরসভাকে বেআইনি নির্মাণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, পুরসভাকে ইন্সপেক্টদের নিয়ে একটি টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সৌভিক মজুমদার, কলকাতা : বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে বিধাননগর পুরসভা (Bidhannagar Municipality)। আদালতের পর্যবেক্ষণ, বেআইনি নির্মাণ কোন ভাবেই মেনে নেওয়া যায় না। বেআইনি নির্মাণ হয়ে চলেছে, আর বিধাননগর পুরসভা চোখ বন্ধ করে আছে ! বিধাননগর পুরসভার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি ৩০ দিনের মধ্যে পুরসভাকে বেআইনি নির্মাণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, পুরসভাকে ইন্সপেক্টদের নিয়ে একটি টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সুনিশ্চিত করবে বিধাননগর পুরসভায় আর কোন বেআইনি নির্মাণ যাতে না হয়। ১৫ মে মামলার পরবর্তী শুনানি রয়েছে। বেআইনি নির্মাণ নিয়ে হাইকোর্টের যে পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

আদালতের শুনানির মাঝে উঠে আসে, বিধাননগরে ৩৯ টি প্লটে ৩৩৩ টি নির্মাণ আছে। যার মধ্যে ২০ টি সিঙ্গেল স্টোরেড বিল্ডিং। যে নির্মাণ ও যাবতীয় সমস্ত নির্মাণ প্রসঙ্গে খতিয়ে দেখতে ইনপেক্টরদের নিয়ে একটি দল তৈরির নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। যাতে বিধাননগর পুরসভা এলাকায় কোনও অবৈধ নির্মাণ (Illegal Construction) আর না হয়, সেটা নিশ্চিত করার বার্তাও দিয়েছে আদালত। পাশাপাশি যে অবৈধ নির্মাণগুলি ইতিমধ্যে হয়ে গিয়েছে, সেগুলো নিয়ে কী করা হবে, তা ঠিক করার জন্য বিধাননগর পুরসভাকে একমাস সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। যার মধ্যে তারা কী পদক্ষেপ করছে, সেটা বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে। পদক্ষেপ করার বার্তা দেওয়ার পাশাপাশি বিধাননগর পুরসভাকে ভর্ৎসনা করে আদালতের মন্তব্য, বেআইনি নির্মাণ কোন ভাবেই মেনে নেওয়া যায় না। বেআইনি নির্মাণ হয়ে চলেছে, আর বিধাননগর পুরসভা চোখ বন্ধ করে আছে ! 

আরও পড়ুন- ভরা বাজারে তাড়া করে তৃণমূল নেতাকে খুন নদিয়ায় ! প্রবল চাঞ্চল্য

কয়েকদিন আগেই জানবাজারে এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহাকে ঘিরে বিক্ষোভ হয়, তাঁর বাড়ি ঘেরাও করা হয়েছিল। যেখানেও উঠে এসেছিল অবৈধ নির্মাণের প্রসঙ্গ। বিধায়কের বাড়ি ঘেরাও করেন ৫৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে ওয়ার্ডের বাসিন্দাদের মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠ প্রোমোটার বাসিন্দাদের মারধর করেন। অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় মারধর বলে অভিযোগ। যে প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্বর্ণকমল সাহা জানান, এর পিছনে বিরোধীদের রাজনীতি রয়েছে। কলকাতার কোথাও না কোথাও অবৈধ নির্মাণ সবসময় চলছে বলেও দাবি করেছিলেন তিনি।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Cooch Behar News: অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
TMC News: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
TMC News: ‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু

ভিডিও

Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget