এক্সপ্লোর

Calcutta High Court : নাম-বদলে রাজ্যকে জরিমানার হুঁশিয়ারি হাইকোর্টের, হলফনামা তলব

Sukanta Mazumdar : কেন্দ্রের 'কমন সার্ভিস সেন্টার' প্রকল্পের নাম পরিবর্তন করে 'বাংলা সহায়তা কেন্দ্র' করার অভিযোগ এনেছেন সুকান্ত মজুমদার। 

সৌভিক মজুমদার, কলকাতা : ফের রাজ্য সরকারের (West Bengal Government) বিরুদ্ধে প্রকল্পের নাম বদলের অভিযোগ। কেন্দ্রের 'কমন সার্ভিস সেন্টার' প্রকল্পের নাম পরিবর্তন করে 'বাংলা সহায়তা কেন্দ্র' করার অভিযোগ সুকান্ত মজুমদারের। এই নিয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থও হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। ১২ ই ডিসেম্বরের মধ্যে হলফনামা না দিলে, রাজ্য সরকারকে জরিমানা করার হুঁশিয়ারি প্রধান বিচারপতি (Cheif Justice) টি এস শিবজ্ঞানমের। 

'প্রধানমন্ত্রী আবাস যোজনা'র নাম বদলে 'বাংলার আবাস যোজনা', 'প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা'র নাম বদলে 'বাংলা গ্রাম সড়ক যোজনা', 'স্বচ্ছভারত মিশনে'র বদলে 'মিশন নির্মল বাংলা', 'প্রধানমন্ত্রী মৎস্য যোজনা'র নাম বদলে 'বঙ্গ মৎস্য যোজনা'। রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করার অভিযোগ উঠেছে বারবার। এবার আরও এক প্রকল্পের নাম বদল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Mazumdar)। কেন্দ্রের 'কমন সার্ভিস সেন্টার' প্রকল্পের নাম পরিবর্তন করে 'বাংলা সহায়তা কেন্দ্র' করার অভিযোগ এনেছেন সুকান্ত মজুমদার। 

আর এই মামলাতেই এবার রাজ্য সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করার হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ১২ ই ডিসেম্বরের মধ্যে হলফনামা না দিলে জরিমানা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এদিন, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, এটা জনকল্যাণমূলক প্রকল্প, এতে রাজনীতির রং না দেওয়াই ভাল। রাজ্য সরকারের আচরণে মনে হচ্ছে তারা যেন 'ডিজিটাল ইন্ডিয়া'র বিরোধিতা করছেন। ১৯ শে ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

                                                                                                                                            

আরও পড়ুন- ১৭ দিন পর 'স্বাধীন' ঘরের লোক, আনন্দাশ্রু বাংলার ৩ ঘরে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget