এক্সপ্লোর

Uttarakhand Tunnel Rescue : ১৭ দিন পর 'স্বাধীন' ঘরের লোক, আনন্দাশ্রু বাংলার ৩ ঘরে

Uttarakhand Tunnel : উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কিয়ারা-বারাকোট সুড়ঙ্গের (Uttarakhand Tunnel Rescue) মাঝে আটকে পড়া ৪১ জন শ্রমিকের মধ্যে ৩ জন ছিলেন বাংলার।

পার্থপ্রতিম ঘোষ, শুভেন্দু ভট্টাচার্য, সোমনাথ মিত্র ও সত্যজিৎ বৈদ্য, উত্তরকাশী, তুফানগঞ্জ ও পুরশুড়া : 'আমি ঠিক আছি। আপাতত উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।' ফোনের ও-প্রান্ত থেকে ভেসে এসেছে বহু কাঙ্খিত শব্দগুলো। আর ঘরের লোক প্রায় ৪০০ ঘণ্টার পরে স্বাধীন হওয়াতে স্বস্তি-খুশির রেশ বাংলার তিন ঘরে। পরিবারের লোকজনের গাল বেয়ে নেমেছে আনন্দাশ্রুও।

উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কিয়ারা-বারাকোট সুড়ঙ্গের (Uttarakhand Tunnel Rescue) মাঝে আটকে পড়া ৪১ জন শ্রমিকের মধ্যে ৩ জন ছিলেন বাংলার। তাঁদের মধ্যে ২ জনের বাড়ি হুগলির (Hooghly) পুরশুড়ায়। এই দুই যুবকের মধ্যে একজন হলেন পুরশুড়ার হরিণাখালি গ্রামের বাসিন্দা সৌভিক পাখিরা। অপরজন ছিলেন নিমডাঙ্গির বাসিন্দা জয়দেব প্রামাণিক। সঙ্গে ছিলেন কোচবিহারের বলরামপুরের মানিক তালুকদার। বাকিদের সঙ্গে উদ্ধার হয়েছেন তাঁরাও। পাশাপাশি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের।

উদ্ধার হওয়ার পর ফোনে মায়ের সঙ্গে কথা বলার সময় সৌভিক পাখিরার মা আনন্দে ফোনেই ছেলেকে জানান, 'সবাই তোর কথা শুনছে।' হাসিমুখে পাল্টা উত্তর আসে, 'আমিও শুনতে পাচ্ছি'। যে ফোন পাওয়ার পরই স্থানীয় মন্দিরে ছোটেন সৌভিকের মা। সেখানে পুজোর শেষে ভগবানকে ধন্যবাদ জানাতে দেখা যায় তাঁকে। এতদিন তো ঈশ্বরের ওপরই আস্থা ও মানুষের দক্ষতার ওপর ভরসা রেখে বসেছিলেন তিনি। খুশির বহর জয়দেবের বাড়িতেও। উদ্ধারের খবর পাওয়ার স্থানীয়দের সঙ্গে সেখানে মিষ্টি নিয়ে পৌঁছন সাংসদ অপরূপা পোদ্দারও।

মঙ্গলবার সন্ধে থেকেই ভিড় থিকথিক করছিল তুফানগঞ্জের মানিক তালুকদারের বাড়িতেও। রাত ৮ টার খানিক আগে প্রথম শ্রমিককে উদ্ধার করা হয়। যার কিছুক্ষণের মধ্যে একে একে বের করে আনা হয় বাকিদের। যে সময়ে আনন্দে শঙ্খ বাজিয়ে ওঠেন মানিক তালুকদারের স্ত্রী। তাঁর স্ত্রী পরে জানান, 'ফোনে কথা হয়েছে। উনি জানান, সুস্থ আছেন।'                                                                       

আরও পড়ুন- যন্ত্র নয় ত্রাতা মানুষ, উদ্ধারকারীদের মুখে 'প্রাণ বাঁচিয়েছি এর থেকে খুশির কী হতে পারে'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget