এক্সপ্লোর

Calcutta High Court: মঙ্গলাহাট নিয়ে হাওড়া পুরসভার কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

Calcutta High Court on Manglahat:হাওড়া ময়দানের মতো এলাকা থেকে সরানো উচিত মঙ্গলা হাট। এই দাবি করে ২০২০ সালে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন অম্বুজ শর্মা নামে হাওড়ারই এক বাসিন্দা।

সৌভিক মজুমদার ও সুনীত হালদার: মঙ্গলাহাট (Mangala Hat) নিয়ে ৩ সপ্তাহের মধ্যে হাওড়া পুরসভার (Howrah Municipality) কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্ট (Calcutta HighCout)। প্রোটোকল মেনেই হাট খোলা হয়েছে। আদালতে যা জানতে চাইছে, তা জানানো হবে, প্রতিক্রিয়া পুরপ্রশাসকের। হাট থাকুক ওই জায়গাতেই, দাবি ব্যবসায়ী সমিতির।

হাওড়া ময়দানের মতো গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরানো উচিত মঙ্গলা হাট। এই দাবি করে ২০২০ সালে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন অম্বুজ শর্মা নামে হাওড়ারই এক বাসিন্দা। আবেদনকারী জানান, হাটের কাছেই হাওড়া হাসপাতাল, প্রশাসনিক ভবন ও আদালত রয়েছে। এই রকম গুরুত্বপূর্ণ জায়গায় বৃহত্তর হাট হাওয়ায় ফলে, সপ্তাহে ৩দিন প্রচুর মানুষের সমাগম হয়। যার ফলে নানা রকম সমস্যা দেখা দেয়। এলাকার ছবি আদালতে পেশ করে আবেদনকারীর দাবি, এই হাটের স্থানাতর প্রয়োজন।

মঙ্গলবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, এশিয়ার বৃহত্তম এই হাটের দায়ভার কার? আবেদনকারীর আইনজীবী আদালতে জানান, হাটের তত্ত্বাবধান করে হাওড়া পুরসভা। এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় ৩ সপ্তাহের মধ্যে মঙ্গলাহাট নিয়ে রিপোর্ট জমা দিতে হবে হাওড়া পুরসভাকে।

করোনা আবহে বেশ কয়েক দিন বন্ধ থাকার পর ব্যবসায়ীদের আন্দোলনের জেরে ফের খুলেছে মঙ্গলাহাট। প্রশাসনের দাবি, কোভিড বিধি মেনেই বসছে হাট। এই প্রেক্ষিতেই পুরসভার কাছে রিপোর্ট তলব করল আদালত। এবিষয়ে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, “অর্ডারের কপি হাতে পাইনি। আমরা যা যা ব্যবস্থা নিয়েছি জানাব। আদালত যা করবে তাই হবে। সব প্রোটোকল মেনেই বাজার খোলা হয়েছে।’’

যদিও হাটের ব্যবসায়ী সমিতির দাবি, মঙ্গলাহাট থাকুক হাওড়া ময়দান এলাকাতেই। মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজকুমার সাহা বলেন, “কোভিডে বন্ধ ছিল। পুরসভার নির্দেশ মেনেই প্রোটোকল মেনে কাজ চলছে। এর পাশাপাশি, আমপা এক লক্ষা ছোট ব্যবসায়ী। ৫ লক্ষ মানুষের রুটিরুজি। রিপোর্ট নিয়ে পুরসভা যা যা জানতে চাইবে জানাব। এখানেই থাকুক।’’ মামলার পরবর্তী শুনানি ৪ সপ্তাহ পর।

আরও পড়ুন: School Reopen: অবিলম্বে খুলুক স্কুল, পাড়ায় শিক্ষালয় প্রকল্পের মহড়াতে উঠল দাবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget