এক্সপ্লোর

Durga Puja 2022 : পুজোর অনুদান মামলায় হাইকোর্টে হলফনামা জমা দেওয়ার জন্য সময় চাইল রাজ্য

Puja Donation : ৫০ হাজার থেকে বাড়িয়ে পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। হাইকোর্টে দাখিল হয়েছে একাধিক মামলা।

সৌভিক মজুমদার, কলকাতা : কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পুজোর অনুদান মামলায় হলফনামা জমা দেওয়ার জন্য সময় চাইল রাজ্য। শুধু ঘোষণা হয়েছে, এখনও বিজ্ঞপ্তি জারি হয়নি। তাই এটা মামলা করার সঠিক সময় নয়। আদালতে সওয়াল রাজ্যের।

হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়ে রাজ্যের করা আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। ৫ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হলফনামা দেবে রাজ্য (West Bengal Government)। পুজো অনুদান মামলার পরবর্তী শুনানি ৬ সেপ্টেম্বর। 

অনুদান বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

গত সপ্তাহে রাজ্যের পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে পুজোর অনুদান বাড়ানোর কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  কেন্দ্র (centre)অর্থ দিচ্ছে না, বিভিন্ন প্রকল্প (project) খাতে বরাদ্দও কমেছে বলে অনুযোগ মুখ্যমন্ত্রীর (CM)। কিন্তু এত টানাটানির মাঝেই পুজো কমিটিগুলির বরাদ্দ (Grant) বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি। ৫০ হাজার টাকা থেকে পুজো বাবদ সরকারি অনুদানের পরিমাণ ৬০ হাজার টাকা করা হচ্ছে বলে বৈঠকে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,  'গত বার কত দিয়েছিলাম? আমার ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভাঁড়ার ভর্তি করবেন আশা করি। তাই আমাদের কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকাকে ৬০ হাজার টাকা করে দিলাম।' 

হাইকোর্টে মামলা

৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা এবং বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার বিরোধিতায় একাধিক মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। একাধিক মামলায় মামলাকারীদের প্রশ্ন আদালতের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের DA না দিয়ে, কেন পুজোয় অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? কেন ছাড় দেওয়া হল পুজো কমিটির বিদ্যুৎ বিলে? যেখানে অনেক মানুষ এখনও খাবার, পরিশুদ্ধ জল, বিদ্যুৎ, ওষুধ পাচ্ছেন না, সেখানে কেন এই অনুদান? যেখানে অনেকের স্কুলে যাওয়ার সঙ্গতি নেই, সেখানে কী করে রাজ্য সরকার পুজোয় অনুদান দিচ্ছে? এই অনুদান কোন বৃহত্তর জনস্বার্থে লাগবে? অবিলম্বে রাজ্যকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দিক আদালত। 

খোঁচা বিরোধীদের

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) রাজ্য সরকারের পুজো অনুদান প্রসঙ্গে বলেছেন, 'ঘরে টাকা নেই, মূল্য আকাশ ছোঁয়া, DA দেওয়ার নাম নেই কিন্তু কর্মীদের খুশি করতে আর রাজনীতি করতে মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন।'  কোনও পুজো কমিটি অনুদান চায়নি। মানুষের ট্যাক্সের টাকায় এসব করা হচ্ছে। পুজো অনুদানে জনস্বার্থ মামলার প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্য সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছে বাম দলগুলিও।

আরও পড়ুন- 'এখনও আছিস? কত পেয়েছিস? টিপন্নি বন্ধুদের' দুর্নীতির অভিযোগ নিয়ে বিস্ফোরক জহর সরকার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget