এক্সপ্লোর

Calcutta University: 'পরীক্ষা কি পিকনিক না কী?' চাপের মুখেও ২৮ অগাস্ট পরীক্ষাতেই অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য!

এদিন, কলকাতা বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে একটি মঞ্চ করে সেখান থেকে বলেন, 'কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই বেআইনি রাক্ষসী উপাচার্যের বিরুদ্ধে যে লড়াই-আন্দোলন সংগঠিত করেছিলাম আমরা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ২৮ অগাস্ট TMCP-র প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা পিছোতে এবার কলেজ অধ্যক্ষদের চিঠি। একাধিক অধ্যক্ষের চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে-কে। 

কলেজ স্ট্রিটে গেটের বাইরে মঞ্চ বেঁধে ভারপ্রাপ্ত উপাচার্যকে বেনজির কটূক্তি TMCP-র। চাপের মুখেও ২৮ অগাস্ট পরীক্ষাতেই অনড় ভারপ্রাপ্ত উপাচার্য। পরীক্ষা পিছনো সম্ভব নয়, জানিয়ে দিলেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। ৩০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা নির্বিঘ্নে করতে পুলিশকে চিঠি। কলকাতা ও রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের চিঠি ভারপ্রাপ্ত উপাচার্যের।  

এদিন, কলকাতা বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিশ্বববিদ্যালয়ের মূল গেটের বাইরে একটি মঞ্চ করে সেখান থেকে বলেন, 'কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই বেআইনি রাক্ষসী উপাচার্যের বিরুদ্ধে যে লড়াই-আন্দোলন সংগঠিত করেছিলাম আমরা। এতে আপনারা প্রত্যেকে সহযোগিতা করেছেন। এই উপাচার্য রাজনৈতিক প্রভুদের সন্তুষ্ট করার জন্য পরীক্ষা ফেলেছে। পুরোপুরি রাজনৈতিক উদ্দেশে করা।' 

ঘুরিয়ে চাপ তৈরির কৌশল? তৃণমূল ছাত্র পরিষদের দাবি, শিক্ষা দফতরের চিঠির পর এবার অধ্যক্ষদের চিঠি কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে। দাবি সেই একই। ২৮ অগাস্ট অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা না হয়। নিখিলবঙ্গ শিক্ষক পরিষদের তরফে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে শিক্ষামন্ত্রীর কাছে এই চিঠিও পাঠানো হয়েছে। 

এ প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে বলেন, 'বেশ কয়েকটি কলেজ থেকে চিঠি এসেছে। সুরেন্দ্রনাথ দত্ত কলেজ, বঙ্গবাসী কলেজ থেকে চিঠি এসেছে। চিঠিতে বলা হয়েছে ওয়েবকুপা সংগঠন, নন টিচিং স্টাফ, ছাত্ররা নাকি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন না। আমি অবাকই হলাম যে প্রিন্সিপল এই চিঠি ফরওয়ার্ড করে দিচ্ছে! পরীক্ষা কি একটা পিকনিক নাকি? বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনে পরীক্ষার দিন ঠিক করে। পরীক্ষায় আর অংশগ্রহণ করা হয় না, পরীক্ষায় পড়ুয়ারা বসে। অধ্যক্ষরা যদি একটাকে সাপোর্ট করে হলে তো শিক্ষায় ডিসিপ্লিন বলে কিছু থাকবে না।' 

তিনি এও জানিয়ে দেন, 'পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনও সম্ভাবনা নেই। এটা সিন্ডিকেটের সিদ্ধান্ত।'    

উল্লেখ্য, ২৮ অগাস্ট তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর এই দিনে মেয়ো রোডে কর্মসূচিতে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে BA, BSc, B.Com, B.A. LLB-র চতুর্থ সিমেস্টারের পরীক্ষা। শুরু থেকে পরীক্ষার দিন বদলের দাবি জানিয়ে আসছে তৃণমূল ছাত্র পরিষদ। এরপর কার্যত TMCP-সুরে পরীক্ষার দিন বদলের আর্জি জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় শিক্ষা দফতর।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget