এক্সপ্লোর

CU Exam Controversy: ২৮ অগাস্ট রাস্তাঘাট স্বাভাবিক রাখাই সরকারের রাজধর্ম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিতর্কে মন্তব্য উপাচার্যের

Calcutta University: সোমবার সিন্ডিকেট বৈঠকের পর কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে সাফ জানিয়ে দিলেন, পরীক্ষা হবে ২৮ অগাস্টই।

কলকাতা: শিক্ষা দফতরের চিঠির পরও বদলাল না সিদ্ধান্ত। সোমবার সিন্ডিকেট বৈঠকের পর কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে সাফ জানিয়ে দিয়েছেন, পরীক্ষা হবে ২৮ অগাস্টই। অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই। 

তৃণমূল ছাত্র পরিষদের পরীক্ষার দিন বদলের দাবি, বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ, উপাচার্যকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদকের বেলাগাম আক্রমণ, সর্বোপরি খোদ শিক্ষা দফতরের চিঠি...কিন্তু কিছুতেই বদলাল না সিদ্ধান্ত। সোমবার সিন্ডিকেট বৈঠকের পর কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে সাফ জানিয়ে দিয়েছেন, পরীক্ষা হবে ২৮ অগাস্টই। ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তাই ২৮ অগাস্ট পরীক্ষার দিনের তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল। কিন্তু অন্তর্বর্তী উপাচার্য জানিয়ে দিলেন, বদলাবে না নির্ঘণ্ট। ২৮ অগাস্ট পরীক্ষায় বসবেন বিএ, বিএসসি B.Com, B.A. LLB-এর চতুর্থ সিমেস্টারের প্রায় ৩০ হাজার পরীক্ষার্থী। শান্তা দত্ত বলেন, "বিশ্ববিদ্য়ালয়ের অটোনমিকে আমরা রক্ষা করেছি এবং আমাদের পরীক্ষা ২৮ তারিখেই হচ্ছে। এটাই হাউসের সিদ্ধান্ত। ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য সরকারি চিঠি বেনজির। সরকারের কাছে আমরা অনুরোধ পাঠিয়েছি উল্টো যে সেদিনের যাতে রাস্তাঘাটটা স্বাভাবিক থাকে, বাস-ট্রাম ঠিক মতো চলে। কারণ এটাই সরকারের রাজধর্ম। কেননা তাঁরা বিরোধীদের যখন ধর্মঘট হয় তখন তো বলেন যে আমরা সব কিছু ঠিকঠাক রাখব। এবং সবকিছু ঠিকঠাক রাখেনও। তো এখানেও হবে। সেই অনুরোধ আমাদের সিন্ডিকেট থেকে সরকারের কাছে গিয়েছে। আর পরীক্ষা পরীক্ষার মতো হবে। যাঁরা দিতে পারবেন না, তাঁদের নিয়ে কী করব পরে দেখা যাবে। ''

সূত্রের খবর, পরীক্ষার্থীদের আসতে সমস্যা হবে বলে যুক্তি দিয়ে দিন বদলের কথা বলেন উচ্চ শিক্ষা অধিকর্তা, উচ্চ শিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি ও উচ্চ শিক্ষা সংসদের প্রতিনিধি ওমপ্রকাশ মিশ্র। কিন্তু ২৮ অগাস্ট পরীক্ষার সিদ্ধান্তে অনড় থাকেন সিন্ডিকেটের বাকি সদস্য়। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী এমনিতে বিশ্ববিদ্য়ালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ করেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা শোনা উচিত ছিল উপাচার্যের।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Election Commission on Richa Ghosh: কেন চূড়ান্ত তালিকায় নাম নেই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের? স্পষ্ট করল নির্বাচন কমিশন!
কেন চূড়ান্ত তালিকায় নাম নেই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের? স্পষ্ট করল নির্বাচন কমিশন!
India vs West Indies Live: সেমিফাইনালের টিকিট পেতে ৪২ বলে ৭৫ রান চাই ভারতের, ভরসা সঞ্জু, লাইভ আপডেট
সেমিফাইনালের টিকিট পেতে ৪২ বলে ৭৫ রান চাই ভারতের, ভরসা সঞ্জু, লাইভ আপডেট
Suvendu Adhikari: ভোটমুখী পশ্চিমবঙ্গে এবার পথে BJP, 'পরিবর্তন যাত্রা'-তে শুভেন্দুর মুখে 'বদলা ও 'বদল'!
ভোটমুখী পশ্চিমবঙ্গে এবার পথে BJP, 'পরিবর্তন যাত্রা'-তে শুভেন্দুর মুখে 'বদলা ও 'বদল'!
Mamata Banerjee: SIR-এ নাম বাদের প্রতিবাদ, ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়
SIR-এ নাম বাদের প্রতিবাদ, ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর
IND VS WI: সপ্তাহান্তে ইডেনে 'কোয়ার্টার ফাইনাল',ভারত না ওয়েস্ট ইন্ডিজ় মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল?
Cost Conference: ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিল অফ কস্ট অ্যাকাউন্টেন্টের বিশেষ আয়োজন

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price: সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
Abhishek Banerjee: 'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
Ayatollah Ali Khamenei: ‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
West Bengal News: মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
Ayatollah Ali Khamenei Death: মসজিদে লাল পতাকা ওড়াল ইরান, আয়াতোল্লার মৃত্যুতে থমথমে গোটা দেশ, কী বার্তা তেহরানের?
মসজিদে লাল পতাকা ওড়াল ইরান, আয়াতোল্লার মৃত্যুতে থমথমে গোটা দেশ, কী বার্তা তেহরানের?
Daily Astrology: দোলের আগেই সুখবর বৃশ্চিক-সহ এই ৬ রাশির জাতকদের জন্য ! বিশেষ যোগে পা, নতুন চাকরি পাবেন, অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা
দোলের আগেই সুখবর বৃশ্চিক-সহ এই ৬ রাশির জাতকদের জন্য ! বিশেষ যোগে পা, নতুন চাকরি পাবেন, অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা
Financial Changes :  রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রা.. ১ লা মার্চ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি
রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রা.. ১ লা মার্চ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি
PM Matri Vandana Yojana : ৫,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত সরকারি সাহায্য, এই স্কিমে পাবেন মহিলারা
৫,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত সরকারি সাহায্য, এই স্কিমে পাবেন মহিলারা
Embed widget