এক্সপ্লোর

DA Protest Upadte: DA-র দাবিতে ধর্মঘটকে সমর্থন বামপন্থী সংগঠন কোঅর্ডিনেশন কমিটির

অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, শুক্রবার কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না। ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন।

কলকাতা: রাজ্য সরকার (State Government) ৩ শতাংশ DA বৃদ্ধির পরও, আন্দোলন-অনশনে অনড় ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। বকেয়া DA মেটানোর দাবিতে আজ সব সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ধর্মঘটকে সমর্থন জানিয়েছে রাজ্য সরকারি কর্মীদের (State Government Employee) বামপন্থী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। সমর্থন জানিয়েছে কংগ্রেসও। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি (BJP)। 

ধর্মঘট ও আন্দোলনের প্রত্য়ক্ষ প্রভাব দেখা গেল কলকাতা বিশ্ববিদ্যালয়, যোগমায়া দেবী কলেজে। ক্লাস বয়কটের ডাক দিয়েছেন পড়ুয়ারা। সকাল থেকে কলেজে চলছে পিকেটিং। অন্য়দিকে, DA-এর দাবিতে ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন অধ্য়াপকরা। বিশ্ববিদ্যালয়, কলেজে অধ্য়াপকেরা গেলেও ক্লাস নিচ্ছেন না তাঁরা। 

চুঁচুড়া শিক্ষা ভবন গেট আটকে দিয়ে বিক্ষোভ দেখালো বিজেপির স্থানীয় নেতাকর্মীরা। এদিন সকাল  দশটা নাগাদ সরকারি ভাবে শিক্ষা ভবনের গেট খোলার কিছুক্ষণের মধ্যেই বিজেপি নেতাকর্মীরা সেই স্থানে গিয়ে হাজির হয় এবং সেই গেট বন্ধ করে দিয়ে সেখানে পতাকা ঝুলিয়ে দেয়। তার সঙ্গে চলে বিক্ষোভ ও স্লোগান। 

সরকারি অফিসে ধর্মঘট রুখতে কড়া বিবৃতি জারি করেছে নবান্ন। অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, শুক্রবার কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না। ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন। সেইসঙ্গে শোকজ করা হবে। এই নির্দেশের পাল্টা, ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকার দাবি জানিয়ে, অতিরিক্ত মুখ্য় সচিবকে চিঠি দিল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটি। 

ধর্মঘট ও আন্দোলনের প্রত্য়ক্ষ প্রভাব দেখা গেল যোগমায়া দেবী কলেজে। ক্লাস বয়কটের ডাক দিয়েছেন পড়ুয়ারা। সকাল থেকে কলেজে চলছে পিকেটিং। অন্য়দিকে, DA-এর দাবিতে ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন অধ্য়াপকরা। কলেজে গেলেও ক্লাস নিচ্ছেন না তাঁরা। বকেয়া DA-র দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার শহিদ মিনারে ৪৩তম দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। পাশাপাশি ২৯ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীদের একাংশ। 

বকেয়া DA-র দাবিতে ধর্মঘটের বিরুদ্ধে আরও কড়া তৃণমূল সরকার। আজ সরকারি কর্মীদের হাজিরা ৪ বার খতিয়ে দেখে রিপোর্ট পাঠানোর নির্দেশ। সকাল পৌনে ১১ থেকে বিকেল ৫ পর্যন্ত ৪ বার হাজিরা-তথ্য দেবেন কর্মচারীরা। সমস্ত ডিএম, সব দফতরের বিভাগীয় প্রধানদের উদ্দেশে জারি হল সার্কুলার । অনুপস্থিত হলে কারণ ঠিক কী, তাও সংশ্লিষ্ট দফতরকে জানানোর নির্দেশ । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget