এক্সপ্লোর

Anish Death : আনিশের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত থেকে নতুন তথ্য সামনে আসবে কি? সংশয়ে বিশেষজ্ঞরা, কেন

Anish Khan Death : ফের ময়নাতদন্ত হল আনিস খানের দেহের। কিন্তু তা কতটা কার্যকরী হবে, তা নিয়ে সংশয়ে ফরেন্সিক বিশেষজ্ঞদের একাংশ।

সন্দীপ সরকার, সত্যজিৎ বৈদ্য ও মুন্না আগরওয়াল, কলকাতা : আদালতের নির্দেশে সোমবার SSKM মেডিক্যাল কলেজে দ্বিতীয়বার ময়নাতদন্ত হল মৃত ছাত্রনেতা আনিস খানের দেহের। কিন্তু, মৃত্যুর ১০ দিনের মাথায় কতটা ফলপ্রসূ হবে দ্বিতীয় ময়নাতদন্ত ( Post Mortem )? তা নিয়েই চিন্তায় ফরেন্সিক বিশেষজ্ঞদের একাংশ।

১৮ ফেব্রুয়ারি গভীর রাতে মৃত্যু হয় ছাত্রনেতা আনিস খানের। পরিবার অভিযোগ তোলে, পুলিশই মেরেছে তাদের ছেলেকে। এরপর মৃত্যুর সঠিক কারণ জানতে, আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেইমতো অবশেষে মৃত্যুর দশ দিনের মাথায় এদিন বিকেলে তা হয়।

আরও পড়ুন :

শ্রীরামপুর ও দক্ষিণ দমদম, আজ রাজ্যের ২টি বুথে পুনর্নির্বাচন

দ্বিতীয়বার ময়নাতদন্ত থেকে আর কী জানা যেতে পারে? ফরেন্সিক বিশেষজ্ঞ তাপসকুমার দাস, ' আঘাত মৃত্যুর আগে না পরে জানা যাবে, একমাত্র হাড়ের আঘাতগুলি বোঝা যেতে পারে, খুলি, স্পাইনাল কর্ডের আঘাত বোঝা যেতে পারে, আঘাতের ধরন বোঝা যেতে পারে' ।  তবে একইসঙ্গে দ্বিতীয়বার ময়নাতদন্তের ফলাফল নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞের একাংশ। তাপসকুমার দাস সংশয়প্রকাশ করে বলেন, ' দেহ ৩-৪ দিনের মধ্যে পচন ধরা শুরু করে।  সেখানে ১০দিন অনেক বেশি সময়, সফট টিস্যু কিছুই পাওয়া যাবে না । অর্গানও লিক্যুইডিফাই হয়ে যায়। শরীরের বাইরের আঘাতগুলো কিছু বোঝা যায় না। ফলে নতুন তথ্য পাওয়া মুশকিল '

এদিকে, আনিস খানের মৃত্যুতে বাম, কংগ্রেসের পর এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। তবে বাম ও কংগ্রেস যেখানে দাবি করছে, রাজ্য সরকারের তৈরি সিট দিয়ে কখনও নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয়, তখন ছাত্রনেতার মৃত্যু নিয়ে রাজনীতি চলছে, এই অভিযোগ তুলে এদিন মৌলালির রামলীলা পার্ক থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। আনিসের মৃত্যুর প্রতিবাদে মৌলালিতে পথ অবরোধ করে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।

 

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Computer Teacher Protest : পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক

ভিডিও

Dengue News: রাজ্যে পুজোর মুখে দু'সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি
Saltlake Teachers Protest: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget