এক্সপ্লোর

Jhargram News: ঢোল ও ধামসা মাদলের ছন্দে সাড়ম্বরে পুজো কার্নিভাল ঝাড়গ্রামে

Carnival Starts: নির্ধারিত সময়েই দুর্গাপুজো কার্নিভাল শুরু হল ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রামের ১০ পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: নির্ধারিত সময়েই দুর্গাপুজো (durga puja) কার্নিভাল (carnival) শুরু হল ঝাড়গ্রাম (jhargram) জেলায়। ঝাড়গ্রামের ১০ পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। সব মিলিয়ে উৎসবের আমেজ।

কার্নিভালের মেজাজে ঝাড়গ্রাম...
ঝাড়গ্রাম শহরের গৌড়ীয় মঠ চত্ত্বর মেন রোডের সামনে থেকে কার্নিভাল শুরু হয়ে পাঁচ মাথার মোড়ে শেষ হবে। জেলা প্রশাসনের কর্তাদের জন্যে সেখানেই মঞ্চ তৈরি করা হয়েছে। তবে এখানে প্রতিমা নিরঞ্জনের জন্য কোনও নির্দিষ্ট জায়গা নেই। পুজো কর্তৃপক্ষ নিজেদের খুশিমতো জায়গায় প্রতিমা নিরঞ্জন করবেন। কার্নিভাল উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল যা কিনা পুরোদমে চলছে। সংস্কৃতিক দল ঢোল, ধামসার তালে শহরের পাঁচমাথার মোড় মাতিয়ে রেখেছেন। ইতিমধ্যে ভিড় জমেছে দর্শনার্থীদের। পুজো চলে গেলেও উৎসবের মেজাজ এখনও ভরপুর শহরে। এদিকে আগামিকাল কলকাতায় পুজো কার্নিভাল। সে জন্য প্রস্তুতি চলছে পুরোদমে।

তৈরি হচ্ছে কলকাতা...
শনিবার বিকেল চারটের সময় শুরু হবে পুজোর কার্নিভাল। পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে প্যারেড শুরু হবে। সিদ্ধান্ত হয়েছে, পুজো কমিটি পিছু ঢাকি, শিল্পী-সহ ৫০ জনের বেশি প্রতিনিধি থাকতে পারবেন না কার্নিভালে।কোনওরকম বাজি ফাটানো যাবে না। কার্নিভালের জন্য পুজো কমিটি পিছু তিনটি করে ট্রেলার দেওয়া হবে।এর থেকে কোনও বেশি ট্রেলার কোনও কমিটি আনতে চাইলে, প্রশাসনের অনুমতি নিতে হবে। অনুমতি পেলে অতিরিক্ত ট্রেলার ব্যবস্থা নিজেকেই করতে হবে। সেক্ষেত্রে চালকের নাম ও ফোন নম্বর সংশ্লিষ্ট থানার ওসিকে জানাতে হবে।১৬ ফুটের বেশি উচ্চতা সম্পন্ন প্রতিমার গাড়িগুলি কেপি রোড ও হসপিটল রোড হয়ে, লাভার্স লেন দিয়ে বেরোবে। ১৬ ফুটের কম উচ্চতার প্রতিমার গাড়িগুলি সরাসরি হেস্টিংস হয়ে কেপি রোড ধরবে। তবে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর, এবছর কার্নিভালে অংশ নিচ্ছে না স্মৃতিবিজড়িত একডালিয়া এভারগ্রিন। এবারের কার্নিভালে নাচ করার কথা ছিল সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের। কিন্তু চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর গত কালই বাড়ি ফিরেছেন তিনি। ফলে নিজে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু তাঁর শ-তিনেক ছাত্রছাত্রী আগামিকালের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তাঁদের চূড়ান্ত মহড়ায় এসেছিলেন ডোনা। মন খারাপ থাকলেও তাঁর ছাত্রছাত্রীরা যে অংশ নিচ্ছেন, এটা ভেবেই খুশি তিনি।

আরও পড়ুন:'অনেক শিশু ভেসে যাচ্ছিল, আমার বাচ্চাটার মুখটা মনে পড়ে, আর কিছু না ভেবে ঝাঁপ দিয়েছি'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget