এক্সপ্লোর

Coochbehar: থানা থেকে উধাও গুরুত্বপূর্ণ মাদক মামলার কেস ডায়েরি! সিবিআইকে তদন্তভার

এ যেন সর্ষের মধ্য়েই ভূত! খাস থানা থেকেই উধাও হয়ে গেল গুরুত্বপূর্ণ মাদক মামলার কেস ডায়েরি! মামলার গুরুত্বপূর্ণ নথি কি নিছকই হারিয়ে গেছে?

প্রকাশ সিন্হা, ঋত্বিক প্রধান ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কোচবিহারে (Coochbehar) মাদক আইনে দায়ের মামলার কেস ডায়েরি উধাও হয়ে যাওয়ার চাঞ্চল্য়কর দাবি পুলিশের। হাইকোর্টের জলপাইগুড়ি (Jalpaiguri) সার্কিট বেঞ্চের নির্দেশে ঘটনার তদন্তভার নিল সিবিআই। অজ্ঞাত পরিচয় ব্যক্তি ও পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এ যেন সর্ষের মধ্য়েই ভূত! খাস থানা থেকেই উধাও হয়ে গেল গুরুত্বপূর্ণ মাদক মামলার কেস ডায়েরি! মামলার গুরুত্বপূর্ণ নথি কি নিছকই হারিয়ে গেছে? নাকি অভিযুক্তদের বাঁচাতে সরিয়ে ফেলা হয়েছে কেস ডায়েরি? কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে রহস্য উদঘাটনে ঘটনার তদন্তভার নিল সিবিআই। শিক্ষায় নিয়োগ থেকে শুরু করে রেশন, গরুপাচার থেকে শুরু করে কয়লাপাচার, রাজ্যের একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থা। এবার সেই তালিকায় যুক্ত হল কোচবিহারের মাদক মামলা। 

২০১৩ সালে কোচবিহারের কোতোয়ালি থানায় মাদক দমন আইনে একটি FIR দায়ের হয়। মামলায় অভিযুক্ত ছিলেন শিলিগুড়ির ব্য়বসায়ী রমেশ আগরওয়াল ও পবন আগরওয়াল। অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারেন্টও জারি করে আদালত। কিন্তু, প্রথমে দীর্ঘদিন আত্মসমর্পণ করেননি তাঁরা। এমনকী FIR দায়ের হলেও অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ। পরবর্তীকালে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আরও একটি মামলা দায়ের হয় হাইকোর্টের জলপাইগুড়ডি সার্কিট বেঞ্চে। 

এরইমধ্য়ে গত বছর আত্মসমর্পণ করেন অভিযুক্তরা। তারপরেই সামনে আসে চাঞ্চল্য়কর ঘটনা। আদালতে কোতোয়ালি থানার পুলিশ দাবি করে, মাদক মামলার কেস ডায়েরি হারিয়ে গেছে। পুলিশের এই বক্তব্য় শুনে CBI-কে ঘটনার তদন্তভার দেয় আদালত। যে কোনও মামলার ক্ষেত্রে কেস ডায়েরি একটি অত্য়ন্ত গুরুত্বপূর্ণ নথি। প্রমাণ থেকে সাক্ষীদের বয়ানের মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকে কেস ডায়েরিতে। মামলার তদন্তকারী আধিকারিক, সুপার ভাইজিং অফিসার এবং ম্য়াজিস্ট্রেট এই নথি দেখতে পারেন। খাস থানা থেকে এমন একটি গুরুত্বপূর্ণ নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় চক্রান্তের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সিবিআই।

কীভাবে উধাও হয়ে গেল মাদস মামলার কেস ডায়েরি? এটা কি কারও গাফিলতি? নাকি ইচ্ছাকৃতভাবেই নথি গায়েব করা হয়েছে? বৃহস্পতিবার কোচবিহারের এই ঘটনার তদন্তভার হাতে নিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ও পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই।  সূত্রের দাবি, মামলার তদন্তকারী অফিসার সহ অন্য়ান্য় অফিসারদের জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget