এক্সপ্লোর

Cattle Smuggling Case:গাড়ির খালাসি থেকে একাধিক সংস্থার ডিরেক্টর, অনুব্রতকে ডাকতেন বাবা বলে, এ বার বিদ্যুতের বাড়িতে সিবিআই

Anubrata Mandal Arrested: অনুব্রত তাঁকে একাধিক সংস্থার ডিরেক্টর বানিয়েছেন বলে সিবিআই সূত্রে দাবি।

কলকাতা: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) এবার অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বোলপুরের কালিকাপুরের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-র হানা। বোলপুর পুরসভার গাড়ির খালাসি ছিলেন বিদ্যুৎ। ২০১১-র পালাবদলের পর তাঁর চাকরি পাকা হয়। সেই থেকে উত্থান বিদ্যুৎবরণের।

এ বার অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুতের বাড়িতে সিবিআই

স্থানীয় সূত্রে দাবি, অনুব্রতকে বাবা বলে ডাকতেন বিদ্যুৎ। অনুব্রত তাঁকে একাধিক সংস্থার ডিরেক্টর বানিয়েছেন বলে সিবিআই সূত্রে দাবি। গরুপাচার মামলায় এবার সেই বিদ্যুৎবরণই সিবিআইয়ের নজরে। রবিবার দুপুরে তাঁর বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা।

গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, দু'দিন আগে 'ভোলে ব্যোম' চালকলে সিবিআই-এর যে দল পৌঁছয়, তারাই বিদ্যুতের বাড়িতে পৌঁছেে। তবে গত কয়েক দিন ধরেই তিনি বাড়িতে নেই বলে জানা গিয়েছে।  

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রতকে গ্রেফতারের পর সিবিআই-এর নজরে ছিলেন অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণও। ২০১১-য় তৃণমূল ক্ষমতায় আসার পরই তিনি ফুলেফেঁপে ওঠেন। একসময় বোলপুর পুরসভার গাড়ির খালাসি হিসেবে কাজ করা বিদ্যুৎ ২০১১ সালে বোলপুর পুরসভায় স্থায়ী চাকরি পান। তাঁরও বিপুল সম্পত্তির হদিশ মিলেছে।

আরও পড়ুন: Cattle Smuggling Case: 'গরুপাচারে প্রত্যক্ষ মদত ছিল অনুব্রতর', সিবিআই-এর এই দাবিতেই জামিন খারিজ কেষ্টর

আদতে জয়নগরের বাসিন্দা। বিশ্বভারতীর একটি ক্যাম্পাসে কাজ করতেন বিদ্যুতের বাবা। সেই সূত্রেই বোলপুরে আসা তাঁর। পালাবদলের পর অনুব্রতর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর। তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে, 'এএনএম অ্যাগ্রোকেম ফুডস প্রাইভেট লিমিটেড সংস্থা'র দ্বিতীয় ডিরেক্টরশিপ ছিল বিদ্যুতের নামে, যার শেয়ার ক্য়াপিটাল প্রায় ১ কোটি টাকা। এ ছাড়াও রিয়েল এস্টেট সংস্থা 'নীড় ডেভলপার্স'-এরও দ্বহিতীয় দ্বিতীয় ডিরেক্টরশিপ ছিল তাঁর নামে। ওই সংস্থার শেয়ার ক্যাপিটাল প্রায় দেড় কোটি টাকা। 

কী করে দুই সংস্থার ডিরেক্টরশিপ বিদ্যুতের নামে, উঠছে প্রশ্ন। এমনকি চালকলেও বিদ্যুৎকেও দেখা যেত বলে স্থানীয় সূত্রে জানা যায়। কিন্তু বিদ্যুতের নাগাল পাওয়া যায়নি এখনও পর্যন্ত। তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। ২২ নম্বর ওয়ার্ডে একাধিক বাড়ি এবং জমিও রয়েছে বিদ্যুতের, দাবি সিবিআই সূত্রে। পুরসভার সামান্য কর্মী বিদ্যুতের সম্পত্তির সঙ্গেও তাঁর আয়ের সঙ্গতি নেই বলে দাবি গোয়েন্দাদের।

গাড়ির খালাসি থেকে সংস্থার ডিরেক্টর বিদ্যুৎ!

এর আগে, শনিবার আসানসোল (Asansol) বিশেষ সিবিআই আদালতে (Special CBI Court) কেস ডায়েরি জমা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা।  তাতে এ যাবৎ তদন্তে যা তথ্যপ্রমাণ মিলেছে, তা তুলে ধরেন তাঁরা। তাতে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন গোয়েন্দারা। তাঁরা জানিয়েছেন, সীমান্তে গরুপাচারে সেফ প্যাসেজ তৈরি করা, পরিবহণ ও সীমান্ত পারাপারে অনুব্রতর যে সরাসরি যোগ ছিল সে সম্পর্কে প্রচুর তথ্যপ্রমাণ তাদের হাতে রয়েছে। সিবিআই-এর দাবি, অনুব্রতর নিজের নামে, ঘনিষ্ঠ ও দূর সম্পর্কের আত্মীয়দের নামে বিপুল সম্পত্তি রয়েছে, যার সঙ্গে কারও আয়ের সঙ্গতি নেই। 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget