এক্সপ্লোর

Cattle Smuggling Case: ED-র আবেদন মঞ্জুর, গরুপাচার মামলা সরল বাংলা থেকে, খাটল না অনুব্রতর আইনজীবীর যুক্তি

Asansol CBI Court: বাংলা থেকে গরুপাচার মামলা নিয়ে আসানসোল সিবিআই আদালতে তিরস্কৃত হয় ED. প্রশ্ন ওঠে তদন্তকারীদের এক্তিয়ার নিয়েও। এবার মিলল অনুমোদন।

আসানসোল: মামলা সরানো নিয়ে টানাপোড়েন চলছিল বেশ কিছু দিন ধরেই। এবার বাংলা থেকে দিল্লিতে সরল গরুপাচার মামলা। আসানসোল সিবিআই আদালত থেকে মামলা সরিয়ে নিয়ে যাওয়া হল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। এর আগে মামলা সরানো নিয়ে আদালতে তিরস্কৃত হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু বুধবার তাদের পেশ করা তথ্যে সন্তোষ প্রকাশ করেন বিচারক। মামলা সরিয়ে নিয়ে যাওয়ায় মেলে অনুমোদন। (Cattle Smuggling Case)

বাংলা থেকে গরুপাচার মামলা নিয়ে আসানসোল সিবিআই আদালতে তিরস্কৃত হয় ED. প্রশ্ন ওঠে তদন্তকারীদের এক্তিয়ার নিয়েও। গত ২ সেপ্টেম্বর শুনানি চলাকালীন,  বিচারক জানতে চান, আইনের কোথায় লেখা আছে যে আর্থিক দুূর্নীতির তদন্ত একমাত্র ED-ই করতে পারে? তাতে আর্থিক দুর্নীতির একাধিক ধারা উল্লেখ করে ED-র আইনজীবী বিচারককে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁর যুক্তিতে সন্তুষ্ট হতে পারেননি বিচারক। 

ইচ্ছা মতো যখন তখন যে কোনও আদালতে মামলা সরানো যায় কি, এর আগেও প্রশ্ন তোলেন বিচারক। শুধু তাই নয়, মামলার অধিকাংশ অংশ যখন আসানসোল সিবিআই আদালতে, অন্যত্র মামলা নিয়ে যাওয়ার আবেদন কেন, প্রশ্ন তোলে আদালত। ইডি-র আইনজীবীর উদ্দেশে সেবার বিচারক বলেন, "অন্য এজেন্সির মামলা ইচ্ছে মতো অন্য কোনও আদালতে নিয়ে যেতে চাইছেন কী করে? ৫০০ জন সাক্ষীকে নিয়ে অন্য আদালতে মামলা স্থানান্তরিত করলে বিচারে দেরি হবে, দেরি হবে ট্রায়ালেও।"

আরও পড়ুন: TET News : সংরক্ষিত বিভাগে ৮২ পেলে TET এ পাস, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আপাতত বহাল

এদিন ফের শুনানি শুরু হলে ২০০৫ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তি আদালতে তুলে ধরেন ED-র আইনজীবী অভিজিৎ ভদ্র। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আর্থিক দুর্নীতি মামলায় ৪৪/১সি ধারায় মামলা স্থানান্তর করা সম্ভব বলে জানানো হয়েছিল। সেই বিজ্ঞপ্তি দেখে, আদালতে ইডির পেশ করা তথ্যের ভিত্তিতে সন্তোষপ্রকাশ করেন বিচারক রাজেশ চক্রবর্তী। তার পরই গরুপাচার মামলা দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পাঠানোর নির্দেশ

গরুপাচার মামলা দিল্লিতে স্থানান্তর করা নিয়ে ED-র আবেদনের বিরোধিতা করেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আইনজীবী। সিবিআই-এর দায়ের করা মামলা যত দিন না সমাপ্ত হচ্ছে, ততদিন এই আবেদন স্থগিত রাখার আবেদন জানান অনুব্রতর আইনজীবী। কিন্তু ইডি-র পেশ করে নথিতে সন্তোষ প্রকাশ করেন বিচারক। মামলা সরিয়ে নিয়ে যাওয়ায় অনুমোদন দিয়ে দেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget