এক্সপ্লোর

Kolkata CBI Transfer: একাধিক দুর্নীতি মামলার তদন্ত চলছে, তার মধ্যেই বদলি প্রধান অফিসার, কলকাতায় CBI অফিসে বড় ধরনের রদবদল 

Kolkata News: সর্বোচ্চ পদে এই রদবদল যথেষ্ট গুরুত্বপূর্ণ।

প্রকাশ সিনহা, কলকাতা: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুর্নীতিদমন শাখার কলকাতার দফতরে বড় ধরনের রদবদল (Kolkata CBI Transfer)। কলকাতা থেকে সরিয়ে, এখানকার প্রধান জয়দেবনকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় আনা হল ডিআইজি পদমর্যাদার অফিসার পঙ্কজকুমার সিংহকে। নারদকাণ্ড, গরু পাচার, কয়লা পাচার, শিক্ষা ও নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে CBI-এর  দুর্নীতিদমন শাখা। তাই সর্বোচ্চ পদে এই রদবদল যথেষ্ট গুরুত্বপূর্ণ। (Kolkata News)

নিজাম প্যালেসে সিবিআই-এর দুর্নীতিদমন শাখা। গত কয়েক বছর ধরে একাধিক গুরুত্বপূর্ণ দুর্নীতি মামলার তদন্ত চলছে সেখানে। কয়লা পাচার থেকে গরু পাচার, নারদ থেকে শিক্ষা এবং পৌর দুর্নীতি মামলাও রয়েছে তার মধ্যে। নিজাম প্যালেসের এই দুর্নীতি দমন শাখার প্রধান জয়দেবনকেই সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে পঙ্কজকে। সোমবারই কাজে যোগ দিয়েছেন তিনি।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে যে সব মামলার তদন্ত চলছিল, সেই সবের কেস ডায়েরি ইতিমধ্যেই তদন্তকারী অফিসারদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন পঙ্কজ। গত কয়েক মাসে তদন্তকারীরা আদালতের প্রশ্নর মুখে পড়েন। তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁদের। সেই আবহে জয়দেবনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Anupam Hazra: ফের অনুপমের মুখে ‘ঘরশত্রু বিভীষণ’, নিশ্চয়ই ভেবে বলেছেন, মত দিলীপের

এ যাবৎ একাধিক বার কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তদন্তের গতি-প্রকৃতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁদের। সিবিআই যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে না, রিপোর্টে যত্নের অভাব, গা ছাড়া মনোভাব রয়েছে বলে একাধিক বার আদালত তিরস্কার করে তদন্তকারীদের।

গত মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও সিবিআই-এর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই-এর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। আশঙ্কা প্রকাশ করেছিলে, নিয়োগ দুর্নীতির তদন্তও শেষ মেশ সারদা বা নারদ তদন্ত না হয়ে যায়।

মানিক ভট্টাচার্যকে জেরা না করা নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সেই সময় বলতে শোনা যায়, "আমার নির্দেশের পরও সিবিআই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেনি। দীর্ঘদিন ছেড়ে রাখা হয়েছিল তাঁকে। আমার তো মনে হয় যোগসাজশ রয়েছে। আমার তো মনে হয়, সিবিআই-মানিক ভট্টাচার্যের মধ্যে যোগসাজশ রয়েছে।মনে হয় সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ আনার বুদ্ধি দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।"

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget