এক্সপ্লোর

Anupam Hazra: ফের অনুপমের মুখে ‘ঘরশত্রু বিভীষণ’, নিশ্চয়ই ভেবে বলেছেন, মত দিলীপের

Dilip on Anupam: বিজেপি-তে থেকেই বিগত কয়েক মাসে একাধিক বার দলের কিছু নেতা-কর্মীদের বারং বার নিশানা করেছেন অনুপম।

কালনা: ফের 'ঘরশত্রু বিভীষণ' উবাচ অনুপম হাজরার (Anupam Hazra)। দলীয় নেতা-কর্মীদের একাংশকে আবারও নিশানা করলেন বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদক অনুপম। তাঁর অভিযোগ, বিজেপি-তে (West Bengal BJP) কিছু 'ঘরশত্রু বিভীষণ' রয়েছে। পদ পাওয়ার জন্য বিজেপি-র কিছু লোকজন তৃণমূলের সঙ্গে রফা করছেন বলে অভিযোগ তুললেন তিনি।  তাৎপর্যপূর্ণ ভাবে অনুপম যা বলেছেন, নিশ্চয়ই ভেবে বলেছেন বলে মন্তব্য করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

তৃণমূল থেকে ঢের আগেই বিজেপি-তে গিয়েছিলেন অনুপম। আর বিজেপি-তে থেকেই বিগত কয়েক মাসে একাধিক বার দলের কিছু নেতা-কর্মীদের বারং বার নিশানা করেছেন তিনি। সোমবার পূর্ব বর্ধমানের কালনায় ফের তার পুনরাবৃত্তি করলেন অনুপম। সেখানে বিজেপি-র বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে দলীয় নেতা ও কর্মীদের একাংশকে নিশানা করলেন তিনি। 

সোমবার ওই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে অনুপম বলেন, "এখন যা বঙ্গ বিজেপি-র অবস্থা, পদ মানে, আপনি তাঁদের গোলাম হয়ে গেলেন। পান থেকে চুন খসলেই, শোকজ, সাসপেন্ড, নয় পদ চল যাবে। সবাই কি আর চাকর হতে ভালবাসে নাকি! কেউ কেউ মানুষের মতো রাজনীতি করতে চান।"

দুর্নীতি প্রসঙ্গে এই মুহূর্তে শাসকদল তৃণমূলকে লাগাতার বিঁধে চলেছে বিজেপি। কিন্তু গতকাল কার্যত ঘর সামলানোর কথা বলতে শোনা যায় অনুপমকে। তাঁকে বলতে শোনা যায়, "পশ্চিমবঙ্গের মানুষে নতুন করে বলার প্রয়োজন নেই যে তৃণমূল চোর, তাঁরা জানেন। বরং নতুন চ্যালেঞ্জ যে, আমাদের মধ্যে যেন কোনও চোর না থাকে। ঘরশত্রু বিভীষণ যাঁরা আছেন, আগে ঝাঁটা মেরে তাঁদের বের করে দেওয়া উচিত। কারণ কিছু কিছু জায়গায়, কিথু পদাধিকারী রয়েছেন, যাঁরা সকালে বাড়িতে টিফিন করে, রাতে তৃণমূল নেতার বাড়িতে মাছ-মাংস খান।" কোনও রকমের ত্রুটি-বিচ্যুতি বরদাস্ত করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন অনুপম।

আরও পড়ুন: Lok Sabha Elections 2024: অভিষেককে হারাতে ঐক্যবদ্ধ বিরোধীরা, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে নৌশাদকে নামানোর পরিকল্পনা

বিজেপি-র পদাধিকারীরা পদ পাওয়ার জন্য তৃণমূলের সঙ্গে রফা করছেন বলেও অভিযোগ কেরন অনুপম।  মনোনয়ন জমা দিতে ১ লক্ষ, প্রচারে না যেতে হাজার টাকা। বিভিন্ন ক্যাটেগরিতে রফা চলছে বলে দাবি করেন। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "আমি যে বিজেপি-কে চিনি, যে বিজেপি সংস্কৃতিতে বিশ্বাস করি এবং আমি যেটা বলছি, তা দলেরই বক্তব্য, কোনও নেতা বা কর্মীর যদি বিচ্যুতি ঘটেও থাকে, তাঁদের এই ভাষায় আক্রমণ করার অধিকার কেউ কাউকে দেয়নি। বিজেপি-র সর্বভারতীয় নেতা এই অধিকার কাউকে দেননি। কারণ তিনি বা তাঁর পূর্বসূরিরা কখনও এই ভাষায় কথা বলেননি। এগুলো বিজেপি-র পরিচিত ভাষা নয়, এগুলো বিজেপি-র ভাষা নয়।"

 'ঘরশত্রু বিভীষণ' বলে অনুপম কাদের নিশানা করছেন, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। তবে শমীক অনুপমের আচরণের সমালোচনা করলেও, তাৎপর্যপূর্ণ ভাবে, সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনুপমের দাবি একেবারেই খারিজ করে দেননি দিলীপ। বরং তাঁর বক্তব্য, "রাজনীতিতে এমন কথা সবাই বলেন। উনি সর্বভারতীয় নেতা। উনি যেটা বলছেন, ভেবে বলছেন। যদি পরিস্থিতি ঠিক না হয়, ওখানকার নেতৃত্ব দেখবেন, রাজ্য নেতৃত্বও রয়েছেন।" তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক বার অনুপমের কথায় বিজেপি-র অন্দরের কলহ ধরা পড়েছে। 

সেরা শিরোনাম

Madhya Pradesh News: ছাত্রীকে শয্য়াসঙ্গী হওয়ার প্রস্তাব, ঘুম পাড়িয়ে দেওয়ার আবদারও, গ্রেফতার সরকারি স্কুলের শিক্ষক
ছাত্রীকে শয্য়াসঙ্গী হওয়ার প্রস্তাব, ঘুম পাড়িয়ে দেওয়ার আবদারও, গ্রেফতার সরকারি স্কুলের শিক্ষক
Crimes Against Women: দিল্লিতে ফের গণধর্ষণ, ক্যাফেতে সহকর্মীদের লালসার শিকার তরুণী, গ্রেফতার ৩, এখনও পলাতক ৩
দিল্লিতে ফের গণধর্ষণ, ক্যাফেতে সহকর্মীদের লালসার শিকার তরুণী, গ্রেফতার ৩, এখনও পলাতক ৩
Delhi News: থানার ভেতরে ভয়াবহ ঘটনা ! জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কর্মীদের উপর হামলা অভিযুক্তের, আহত ৫
থানার ভেতরে ভয়াবহ ঘটনা ! জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কর্মীদের উপর হামলা অভিযুক্তের, আহত ৫
Crime News: সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget