এক্সপ্লোর

Ashis Pandey : দল বেঁধে ডাক্তার পেটানো থেকে, টাকা তোলা, আরজি করে জুলুমবাজির আরেক নাম আশিস পাণ্ডে

সিবিআই আদালতের যে তথ্য তুলে ধরল, তা শুনলে সাধারণ লোকের চোখ উঠবে কপালে। একজন ডাক্তার এসবও করেন ?

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, কলকাতা : আশিস পাণ্ডে। যাঁকে সিবিআই গ্রেফতার করতেই উঠল চোর-চোর স্লোগান। এই আশিসই এক সময় পর্যন্ত ছিলেন আরজি কর মেডিক্যালের ত্রাস। কী কী করতেন এই আশিস ? সিবিআই আদালতের যে তথ্য তুলে ধরল, তা শুনলে সাধারণ লোকর চোখ উঠবে কপালে। একজন ডাক্তার এসবও করেন ?

শাসক দলের ছাত্র সংগঠন অর্থাৎ, টিএমসিপির আরজিকর ইউনিটের প্রেসিডেন্ট পদে রয়েছেন আশিস পাণ্ডে। প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে মুখ খুলেছিলেন জুনিয়র ডাক্তাররা। গ্রেফতারের আগে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। দেহ উদ্ধারের দিন, অর্থাৎ, ৯ অগাস্ট সেমিনার রুমের বাইরে, সন্দীপ ঘোষের সঙ্গে দেখা গিয়েছিল, তৃণমূল ছাত্র পরিষদের এই চিকিৎসক নেতাকে। তাঁর বিরুদ্ধে রয়েছে  চিকিৎসকদেরই ভয় দেখানো, তাঁদের থেকে টাকা তোলা, কাটমানি নেওয়ার মতো অভিযোগ! আর জি কর কাণ্ডের পরতে পরতে নতুন চমক-নতুন মোড়! আর্থিক দুর্নীতি মামলায় বৃহস্পতিবার  প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে গ্রেফতার করেছে CBI।  কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে, দুর্নীতির সিন্ডিকেট চালানোর সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে আশিসের। সিন্ডিকেট চালানোর জন্য বিভিন্ন সময় সন্দীপ ঘোষ যাদের নির্দেশ দিতেন, তাঁদের একজন এই আশিস। 

আশিস পাণ্ডে আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ।  সেখানকার TMCP ইউনিটের প্রেসিডেন্ট। ৯ অগাস্ট সকালে আর জি কর মেডিক্য়ালের নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ওই দিন বেলা ১২টায়  সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস। পরের দিন অর্থাৎ ১০ অগাস্ট সকাল ১১টায়  হোটেল থেকে চেক আউট করেন TMCP নেতা। কেন সেদিন কলকাতার মধ্যেই একটি হোটেলে ওঠার প্রয়োজন হল আশিসের ? 

চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এর আগে CBI আশিসকে ২ বার জিজ্ঞাসাবাদ করেছে। তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, মোবাইল ফোন খতিয়ে দেখেই চিকিৎসকের দেহ উদ্ধারের দিন  আশিসের সল্টলেকের হোটেলে চেক ইনের তথ্য় সামনে এসেছে।  এর পাশাপাশি আর জি কর মেডিক্য়ালে থ্রেট কালচারের সঙ্গেও প্রত্য়ক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ উঠেছে নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে।  আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ, আশিস থ্রেট কালচারের একজন মাথা! সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের তরফে রাজ্য সরকারের কাছে 'চিকিৎসক সম্প্রদায়ের শত্রু' বলে যে তালিকা দেওয়া হয়েছিল, তাতে আর জি কর মেডিক্য়াল কলেজে ১১ নম্বরে নাম রয়েছে এই আশিস পাণ্ডের। 

আশিসের  বিরুদ্ধে অভিযোগ, হস্টেল থেকে বের করে দেওয়া হবে, এমন হুমকিও দিতেন।  পাণ্ডে অন ডিউটি ডাক্তারদের দলবদ্ধভাবে ও নির্মমভাবে মারধরও করত বলে অভিযোগ। তাঁদের কথা না মানলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হত। এমনকী আরজি করে মেয়েদের হস্টেল থেকে মেয়েদের বের করে দিয়ে সেই জায়গায় জিম ও অন্যান্য স্ট্রাকচার বানানো হয়েছে বলে অভিযোগ।

আর জি কর মেডিক্য়ালের থ্রেট কালচারের অভিযোগে গঠিত তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হন এই আশিস পাণ্ডে। ২৫ সেপ্টেম্বর, জিজ্ঞাসাবাদ শেষে বেরনোর সময়, আশিস পাণ্ডে ঘিরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা।  ওঠে চোর চোর স্লোগানও। পরিস্থিতি এমন হয় যে, আশিসকে কর্ডন করে বের করে নিয়ে যেতে হয় সিআইএসএফ জওয়ানদের। সেই আশিস পাণ্ডেকেই বৃহস্পতিবার সন্ধেয় গ্রেফতার করে CBI.

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Medical College Corruption: দুই মেডিক্যাল কলেজে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গড়ল রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: রেজিনগরে জয়ী বিজেপি-র শাখারভ সরকার, ৭২ হাজার ৭১০ ভোটে জয়ী হলেন
রেজিনগরে জয়ী বিজেপি-র শাখারভ সরকার, ৭২ হাজার ৭১০ ভোটে জয়ী হলেন
Abhishek Banerjee Office: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
Nandigram Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget