এক্সপ্লোর

Doctor Arrested: ১০ লক্ষ টাকার বিনিময়ে মেডিক্যাল কলেজকে পছন্দমতো রিপোর্টের আশ্বাস, CBI-এর হাতে গ্রেফতার বর্ধমানের চিকিৎসক !

CBI Investigation: ধৃত চিকিৎসকের বর্ধমানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা।

সন্দীপ সরকার, কলকাতা : টাকার বিনিময়ে ভুল রিপোর্টের অভিযোগে গ্রেফতার এক চিকিৎসক ! বেসরকারি মেডিক্যাল কলেজ পরিদর্শন নিয়ে ভুল রিপোর্টের অভিযোগ উঠেছে। ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় CBI-এর হাতে গ্রেফতার বর্ধমানের চিকিৎসক তপনকুমার জানা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান তিনি। তার পাশাপাশি ন্যাশনাল মেডিক্যাল কমিশনের মূল্যায়কের দায়িত্বে ছিলেন তিনি। কর্ণাটকের বেলগাভির মেডিক্যাল কলেজ নিয়ে ভুল রিপোর্টের অভিযোগ। ধৃত চিকিৎসকের বর্ধমানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা।

বিস্তারিত ঘটনা...

মূল্যায়ক বা অ্যাসেসরদের কাজ- দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মেডিক্যাল কলেজের পরিকাঠামো খতিয়ে দেখে রিপোর্ট দেওয়া। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী বছরগুলিতে ওই মেডিক্যাল কলেজগুলোর স্বীকৃতি থাকবে কি থাকবে না, কতগুলি সিটে এমবিবিএস পড়ানো হবে...এই সমস্ত কিছু চূড়ান্ত হয়। অর্থাৎ, NMC-র অ্যাসেসর হয়ে যিনি যাবেন, যিনি ইন্সপেকশন করবেন, তিনি যে রিপোর্ট দেবেন, তার গুরুত্ব অপরিসীম। সেই জায়গায় দাঁড়িয়ে তপনকুমার জানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি কর্ণাটকের বেলগাভির একটি মেডিক্যাল কলেজকে ১০ লক্ষ টাকার বিনিময়ে তাদের পছন্দমতো রিপোর্ট দেবেন, এই মর্মে ঘুষ নেন। এমনই অভিযোগ সামনে আসছে। এই অভিযোগে ভিত্তিতে তদন্তে নামে সিবিআই। চিকিৎসকের বর্ধমানের বাড়িতে গতকাল রাতভর তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই সূত্রে জানানো হয়েছে, প্রায় ৪৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। তাঁক গ্রেফতার করা হয়েছে। চিকিৎসককে নিজেদের হেফাজতে নিয়ে এই সংক্রান্ত তদন্ত চালিয়ে যেতে চায় সিবিআই। 

ফের করোনার চোখরাঙানি -

দেশজুড়ে ফের করোনার চোখরাঙানি। অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই সতর্কতামূলক গাইডলাইন জারি করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা বাড়ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে একটি কেস মিলেছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি মাসের গোড়ায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন। পরীক্ষায় জানা যায়, তিনি কোভিড-19-এ আক্রান্ত। আইসোলেশনে এক সপ্তাহ রেখে ওই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়।

এই পরিস্থিতিতে চিকিৎসকরা জানাচ্ছেন, দক্ষিণ-পূর্ব এশিয়াতে ফের বাড়ছে করোনাওমিক্রনের উপপ্রজাতি JN ডট ওয়ানে সংক্রমণের হার খুব বেশি। সেক্ষেত্রে RTPCR-এর সংখ্যা বাড়ানো এবং গাইডলাইন বেঁধে দেওয়া জরুরি। উদ্বেগজনক না হলেও, সতর্ক হওয়া প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget