এক্সপ্লোর

Raju Sahani : তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল বাণ্ডিল বাণ্ডিল টাকা, কে এই নেতা ?

চিটফান্ড মামলায় রাজু সাহানিকে গ্রেফতারও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ তাঁকে আদালতে তোলা হবে।

প্রকাশ সিনহা, কলকাতা : ফের তৃণমূল ( TMC ) নেতার বাড়ি থেকে উদ্ধার হল বাণ্ডিল বাণ্ডিল টাকা। গতকাল হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানির ( Raju Shani ) রিসর্ট ও লাগোয়া বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সম্পত্তির নথি, একটি দেশি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি কার্তুজ উদ্ধার করেছে সিবিআই। চিটফান্ড মামলায় রাজু সাহানিকে গ্রেফতারও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ তাঁকে আদালতে তোলা হবে।

কে এই রাজু সাহানি? ধৃতের বাবা লক্ষণ সাহানি বাম আমলে হালিশহরের দোর্দণ্ডপ্রতাপ সিপিএমের কাউন্সিলর ছিলেন। কয়েকবছর আগে তিনি তৃণমূলে যোগ দেন। সেইসঙ্গে দলবদল করেন ছেলেও। গত পুরসভা নির্বাচনে হালিশহরের ১৭ নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন তিনি। 

রাজু কীভাবে হালিশহর পুরসভার চেয়ারম্যান ?
২০১৯’এর ২৮ মে দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান অংশুমান রায়-সহ মোট ৮ জন তৃণমূল কাউন্সিলর। এরপর কয়েকমাস ধরে পুরসভার দখল নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে টানাপোড়েন চলে। এরপর হালিশহর পুরসভা তৃণমূলের দখলে এলেও অংশুমান রায়কে আর চেয়ারম্যান করেনি তৃণমূল। তখনই রাজু সাহানিকে হালিশহর পুরসভার চেয়ারম্যান করা হয়। 

রাজুর কী কী সম্পত্তি 
উত্তর ২৪ পরগনার হালিশহরের বলদেঘাটায়, গঙ্গার একেবারে ধার ঘেঁষে  রাজু সাহানির রিসর্ট! হাইনেস্ট গেস্টহাউস।  CBI সূত্রে দাবি, এই রিসর্ট থেকেই উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা! 

সিবিআই সূত্রে দাবি, ধৃত তৃণমূল নেতা রাজু সাহানির নামে তাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশও মিলেছে। সূত্রের দাবি, সেই অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা পাঠানো হয়েছিল। সিবিআই সূত্রে দাবি, সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন চিটফান্ড থেকে প্রচুর টাকা প্রোটেকশন মানি নিয়েছেন রাজু সাহানি। মাঝেমধ্যেই তাঁর কাছে মোটা টাকা পৌঁছে যেত।

সিবিআই সূত্রে দাবি, কোথা থেকে এল এত টাকা? কেনই বা বাড়িতে এত টাকা রেখেছিলেন, সেসবের সদুত্তর দিতে পারেননি তৃণমূল নেতা। সেই কারণেই গ্রেফতার।                                                                                                 
          

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget