এক্সপ্লোর

Mahua Moitra CBI Investigation : 'মহুয়ার বিরুদ্ধে তদন্ত', আলিপুরে ফ্ল্যাটে শুরু CBI তল্লাশি

Loksabha Election 2023 : সূত্রের খবর, ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে তদন্ত চলছে।

আবির দত্ত, কলকাতা :  লোকসভা ভোটের ( Loksabha Election 2024 )  মুখে শহরে ফের CBI তৎপরতা। সূত্রের খবর, ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে তদন্ত চলছে। সেই সূত্র ধরেই আলিপুরের একটি বহুতলের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে সিবিআই। আবাসনের নিরাপত্তারক্ষীর দাবি, ফ্ল্যাটের মালিক ডি এল মৈত্র, তিনি মহুয়া মৈত্রর ( Mahua Moitra ) বাবা। 

আলিপুরের রত্নাবলী আবাসনের নিরাপত্তারক্ষীর দাবি, ফ্ল্যাটের মালিক ডি এল মৈত্র, মহুয়া মৈত্রর বাবা। ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগে সংসদ থেকে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই তাঁকে ফের প্রার্থী করেছে তৃণমূল। 

টাকার বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে লোকসভার এথিক্স কমিটির সুপারিশে  ৮ ডিসেম্বর  কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে বহিষ্কার করা হয়। মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রথম এই নিয়ে অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।  রিপোর্টে বহিষ্কৃত  তৃণমূল সাংসদের একসময়ের বন্ধু, আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইয়ের পাঠানো একটি চিঠিকে হাতিয়ার করে বলা হয়, সংসদে প্রশ্ন করার জন্য প্রখ্যাত ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে টাকা ও উপহার নিয়েছেন সাংসদ মহুয়া মৈত্র। তার প্রমাণও পাঠিয়েছেন জয় অনন্ত দেহাদ্রাই। আরও বলা হয়, আইনজীবী হিসেব করে দেখেছেন, সাম্প্রতিক অতীতে পোস্ট করা ৬১টি প্রশ্নের মধ্যে যে ৫০টি প্রশ্ন সংসদে মহুয়া মৈত্র করেছেন, সেগুলি ব্যবসায়ী দর্শন হিনানন্দানিকে রক্ষা করা বা তার পক্ষে যায় এমন অথবা হিরানন্দানির বিজনেস রাইভাল আদানি গোষ্ঠীর বিরুদ্ধে! চিঠিতে দেহাদ্রাইয়ের দাবি, তার সামনেই একাধিকবার টাকা ও উপহারের বিনিময়ে প্রশ্ন তোলা নিয়ে কথা হয়েছে মহুয়া মৈত্র ও ব্যবসায়ী হিরানন্দানির। ২০১৯-এর লোকসভার আগে মহুয়া মৈত্রকে ৭৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করেন দেহাদ্রাই। এছাড়াও অভিযোগ ওঠে, ২০২১-এর ২৫ ডিসেম্বর গোয়ায় ২ কোটি টাকা মহুয়া মৈত্রকে দিয়েছিলেন ব্যবসায়ী হিরানন্দানি। 

চলতি মাসের ২০ তারিখ, টাকার বিনিময়ে প্রশ্ন বিতর্কে, লোকপালের নির্দেশে তদন্তভার সিবিআই নিয়েছে বলে দাবি করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এরপর সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। সেই সঙ্গে সিবিআই-কেও আক্রমণ করেন মহুয়া।   'সিবিআই নিজেই বলে দিয়েছে ঘুষ সংক্রান্ত কোনও তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এমনকি জিজ্ঞজ্ঞাসাবাদের পর তার সপক্ষেও কোনও তথ্য মেলেনি।  গয়না, ব্যাগ এসব নিয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল সেগুলোও যে মিথ্যে সিবিআই-এর নিজের রিপোর্টেই রয়েছে। এরপরেও জিজ্ঞাসাবাদ করে বিরক্ত করলে তা আমার ভোটের ব্যবধান বাড়াতেই সাহায্য করবে। বিজেপি আগে আমার বিরুদ্ধে একজন প্রার্থী খুঁজে বার করুন' , এক্স হ্যান্ডলে পোস্ট করেন মহুয়া মৈত্র। 

আরও পড়ুন :                  

Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ    

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget