এক্সপ্লোর

Babul Supriyo : 'CBI’এর FIR’এ প্রাক্তন আপ্ত সহায়কের নাম ! 'আমার নাম জড়ানোর চেষ্টা চলছে' দাবি বাবুলের

Babul Supriyo's Ex Staff Member In Corruption Case : সিবিআই সূত্রের খবর, কয়েকমাস আগেই, ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেডে ঘুষ নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে।

প্রকাশ সিন্হা, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : বালিগঞ্জে জিতেছেন প্রায় এক-মাস হতে চলল। কিন্তু বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ নিয়ে টানাপোড়েন এখনও চলছে। আর এরই মধ্যে রাজনৈতিক তরজার আবহে নতুন বিতর্ক! প্রায় ৫ বছর আগে সরকারি টেন্ডার-দুর্নীতির মামলায় জড়াল মোদি মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) তৎকালীন আপ্ত সহায়ক সুশান্ত মল্লিকের নাম।

CBI’এর দায়ের করা FIR-এ কী অভিযোগ 
দিল্লিতে CBI’এর দুর্নীতি দমন শাখায় এই নিয়ে FIR’ও দায়ের হয়েছে।  ইপিআইএল দুর্নীতিকাণ্ডে  সিবিআই-এর প্রাথমিক দাবি, ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়, তার মধ্যে ৫ লক্ষ টাকা যায় সুশান্তর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। CBI’এর FIR’এ ৪ নম্বরে নাম আছে বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ক সুশান্ত মল্লিকের। গত শনিবার CBI’এর দায়ের করা FIR-এর কপিতে দাবি করা হয়েছে, ঠিকাদার আশুতোষ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যত টাকা ঘুষ নেওয়া হয়েছিল, তার মধ্যে ৫ লক্ষ টাকা পাঠানো হয়, সুশান্ত মল্লিকের (Sushanta Mallick )ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

২০১৬-র ডিসেম্বরে আশুতোষ বন্দ্যোপাধ্যায়, সুশান্ত মল্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা পাঠিয়েছিলেন। CBI’এর FIR’এ দুর্নীতির যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে, সেই সময় অর্থাৎ ২০১৬ সালে বাবুল সুপ্রিয় ছিলেন কেন্দ্রীয় ভারী শিল্পপ্রতিমন্ত্রী।তার ২ বছর আগে প্রথমবার আসানসোলের বিজেপি সাংসদ নির্বাচিত হন তিনি।

যে সংস্থায় টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে, তার নাম ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড বা EPIL।  সংস্থার ওয়েবসাইট বলছে, ১৯৭০ সালে এই সংস্থাকে ভারী শিল্পমন্ত্রকের অধীনে আনা হয়। সিবিআই সূত্রের খবর, কয়েকমাস আগেই, ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেডে ঘুষ নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে।

অভিযোগ, EPI’তে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোট ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে মোট ৭ জনের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। যার মধ্যে EPI’এর তৎকালীন ৩ আধিকারিকের নাম আছে। আর নাম আছে সুশান্ত মল্লিকের। যিনি সেই সময় ওই মন্ত্রকের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র আপ্ত সহায়ক ছিলেন।

বাবুলের প্রতিক্রিয়া 
তৃণমূল বিধায়ক ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে এবিপি আনন্দ যোগাযোগ করলে তিনি বলেন,  ' ২০১৬-র কেস লঞ্চ হল ২০২১-এ।  ২০২২-এ তার চার্জশিট ! সুশান্ত আমার আপ্ত সহায়ক ছিলেন । প্রিয়রঞ্জন, নীতীশের সঙ্গে কাজ করেছেন, । আসলে জনৈক এমএলএ হাতে পায়ে ধরছেন, আমার নাম দেওয়ার জন্য।  ওরা যা করছে করুক, আমার কী বলার থাকতে পারে। ' 
বাবুলের ফলা কোন বিধায়কের দিকে তা স্পষ্ট না করলেও 

শুরু রজনীতির তরজা
এই ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে ফের কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' বাবুল বিজেপি ছেড়েছিলেন, বিজেপি রুষ্ট,  তার জন্যই এটা হচ্ছে কি না দেখতে হবে' 

রাজ্য বিজেপি মুখপাত্র  শমীক ভট্টাচার্য জবাবে বলেন , এই মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র ও সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা রুজু করে তদন্ত করছে সিবিআই। 

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget