এক্সপ্লোর

Smriti Irani: 'এই দিদি খেলা বন্ধ করো' মমতাকে নিশানা স্মৃতি ইরানির

BJP Attack TMC: আক্রমণ-প্রতি আক্রমণ মিলিয়ে ভোটের আগে বাগযুদ্ধ তুঙ্গে।

কলকাতা: বাংলায় প্রচারে এসে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে (Mamata Banerjee) বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মুখ্য়মন্ত্রীও। আক্রমণ-প্রতি আক্রমণ মিলিয়ে ভোটের আগে বাগযুদ্ধ তুঙ্গে।

মমতাকে বিঁধলেন স্মৃতি ইরানি: ভোট আসছে। উত্তাপ বাড়ছে। দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা ঘনঘন বাংলায় আসছেন।তৃণমূলকে আক্রমণ করছেন। পাল্টা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও জেলায় জেলায় ঘুরে বিজেপিকে নিশানা করছেন। কেন্দ্রীয় নারী ও শিশুকল্য়াণমন্ত্রী তথা বিজেপি সাংসদ স্মৃতি ইরানি বলেন, “তাই দিদিকে বলছি, এই দিদি খেলা বন্ধ কর। আয়ুষ্মানের ৫ লক্ষ টাকা দাও। তোমার হাজার টাকা চাই না। এই দিদি খেলা করতে বন্ধ কর, না হলে ভাইপোটা তোমার পার্টিতে খেলা করে দেবে। এই দিদি খেলা করতে বন্ধ কর। আজকে সন্দেশখালির মহিলা উঠেছে, কালকে পশ্চিমবঙ্গের এক একটা গ্রামের মহিলা উঠে বলবে... এই দিদি খেলা বন্ধ কর।’’

কী বললেন মুখ্যমন্ত্রী?

পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্য়মন্ত্রী বলেন, “গরিব মানুষ ১০০ দিনের কাজ করার পরেও ৩ বছর ধরে তাদের টাকা দেয়নি। এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। ওরা বলে না যে, টাকা পাঠায় আর এখানে খেয়ে নেয়, সব মিথ্যে কথা। আমাদের কাছে টাকা আসে না, ওরা সরাসরি পাঠায়। কিন্তু ৩ বছর মেলেনি, কারণ ওরা বাংলার গরিব মানুষ। তাই আমি সরকারের তরফ থেকে ৫৯ লক্ষ মানুষকে টাকা দিয়েছি। ওদের এখন রোজ কাজ হচ্ছে, সবাইকে ডিসটার্ব করা। ডিসটার্ব করে বলছে টাকা দাও, আর বিজেপিতে যাও। ED-র এটাই কাজ, CBI-এর এটাই কাজ, ইনকাম ট্যাক্সের এটাই কাজ।’’

এদিকে বুধবার মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফর কাটছাঁট হয়। উত্তরকন্যায় প্রশাসনিক সভা সেরে গতকালই কলকাতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পাহাড়ের উন্নয়নমূলক বোর্ডের সদস্যদের সঙ্গে সভা করেন মুখ্যমন্ত্রী। বুধবার শিলিগুড়ি শহরে পদযাত্রা ও জলপাইগুড়ির ডাবগ্রামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পরে পদযাত্রা কর্মসূচি বাতিল হয়। শিলিগুড়ির উত্তরকন্যায় একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্য়াস করে মঙ্গলবারই কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Bankura News: তৃণমূলের জনগর্জন সভায় গিয়ে নিখোঁজ এক, দুশ্চিন্তায় বিষ্ণুপুরের পরিবার

সেরা শিরোনাম

Bengali News Live: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget