এক্সপ্লোর

R G Kar Scam Case: আর জি কর দুর্নীতিকাণ্ডের তদন্তে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই !

TMC MLA: সুদীপ্ত রায় এখন বাড়িতে নেই। তিনি যদি আসেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই গোয়েন্দারা

প্রকাশ সিনহা, কলকাতা : আর জি কর দুর্নীতিকাণ্ডে (R G Kar Scam Case) সিঁথিতে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে পৌঁছে গেলেন সিবিআইয়ের দুই অফিসার।

সিবিআইয়ের আর জি কর দুর্নীতি মামলার যিনি প্রধান তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায় এবং তাঁর সঙ্গে আর একজন অফিসার কিছুক্ষণ আগেই তৃণমূল বিধায়কের সিঁথির বাড়িতে পৌঁছে গিয়েছেন। এই বাড়িতে এর আগেও সিবিআইয়ের তরফে তল্লাশি অভিযান চালানো হয়েছে। সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি আধিকারিকরাও একসময় এই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন। প্রসঙ্গত, আর জি কর দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে সুদীপ্ত রায়ের নাম উঠে আসে। ইতিমধ্যেই চার্জশিট জমা পড়েছে। সিবিআই সূত্রের খবর, ফের সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। সেই সূত্রেই আজ সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছে যান। যদি সুদীপ্ত রায় এখন বাড়িতে নেই। তিনি যদি আসেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই গোয়েন্দারা।

আর জি কর মেডিক্যালের পর গত বছর কলকাতা মেডিক্যাল কলেজ হাজার হাজার টাকায় CCU এবং জেনারেল বেড বিক্রি, সেন্ট্রাল ল্যাবে দুর্নীতি, হাসপাতালে সিন্ডিকেট চক্র চালানোর অভিযোগে সরব হয় ছাত্র ইউনিয়ন। কাঠগড়ায় তোলা হয় সুদীপ্ত রায়কে। সেন্ট্রাল ল্যাবের এক কর্মী জয়ন্ত ঘোষের বিরুদ্ধেও অধ্যক্ষের কাছে নালিশ জানায় ছাত্র ইউনিয়ন। অধ্যক্ষের কাছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগও জানানো হয়। এবিষয়ে আগেই সুদীপ্ত রায় বলেছিলেন, "আমি বরাবর দুর্নীতি আর দালাল চক্রের বিরোধী, দায়িত্ব পাওয়ার পর দালাল চক্র ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করেছি।'' সেন্ট্রাল ল্যাবের অভিযুক্ত কর্মী জয়ন্ত ঘোষ জানিয়েছিলেন, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ যা সিদ্ধান্ত নেবেন, তা মেনে নেবেন।    

এর আগে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায়, সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে আরেক কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। গত বছর সেই অবস্থায়, মেডিক্যাল কলেজের ছাত্র ইউনিয়নের তরফে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়। সেইসময় অভিযোগপত্রে বলা হয়েছিল, বিভিন্ন পরীক্ষার জন্য হাসপাতালের সেন্ট্রাল ল্যাবরেটরিতে যে কিট বা রিএজেন্ট ব্যবহার করা হয়, সেগুলি বেসরকারি ডায়াগনিস্টিক সেন্টার বা ল্যাবরেটরিতে পাচার হয়। এছাড়াও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বেড হাজার হাজার টাকায় বিক্রি করা হয়। অভিযোগপত্রে বলা হয় যে, সুদীপ্ত রায় এবং তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা প্যাথলজিস্ট জয়ন্ত ঘোষের মদতে এই দুর্নীতি চলছে। এই অভিযোগ জমা পড়ার ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget