এক্সপ্লোর

Alipurduar News: সমবায় দুর্নীতির অভিযোগের তদন্তে সাতসকালে আলিপুরদুয়ারে CBI

CBI Raid in Alipurduar: সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে পৌঁছে গিয়েছে ৩ সদস্যের সিবিআই টিম।

আলিপুরদুয়ার: সমবায় দুর্নীতির অভিযোগের তদন্তে সাতসকালে আলিপুরদুয়ারে অভিযান চালাচ্ছে সিবিআই (CBI)। মূলত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ পেয়েই ৫০ কোটি টাকার দুর্নীতির তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। আলিপুরদুয়ারে একযোগে তিন জায়গায় হানা দিয়েছে সিবিআই। সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে পৌঁছে গিয়েছে ৩ সদস্যের সিবিআই টিম।

প্রসঙ্গত, আগে CBI, ED-কে শুধু দক্ষিণবঙ্গে দেখা যেত। বাম ও তৃণমূলের দৌলতে এখন আলিপুরদুয়ারেও পা রাখছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সমবায় দুর্নীতির তদন্ত নিয়ে এবার এভাবেই, বাম ও তৃণমূলকে নিশানা করলেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা (Manoj Tigga)। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল (TMC)। কলকাতা হাইকোর্টের নির্দেশে, আলিপুরদুয়ারে সমবায় দুর্নীতির তদন্ত শুরু করেছে CBI ও ED। জেলায় গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরাও। সম্প্রতি এই প্রেক্ষাপটে এবার সমবায় দুর্নীতিকে হাতিয়ার করে উত্তরবঙ্গেও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হন আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি ও বিধায়ক মনোজ টিগ্গা। একইসঙ্গে বিগত বাম আমলকেও বিঁধেছেন তিনি।

রাজ্যে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একের পর এক দুর্নীতির অভিযোগ। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সেই তালিকায় এবার সমবায় দুর্নীতিও। সম্প্রতি গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার খাসেরচক চকগোবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে প্রায় ২ কোটি ২৯ লক্ষ টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগ উঠেছিল। ১৬ জুন সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এরপর চলতি বছরের ২৭ জুন সমবায়ের ম্যানেজার সুখেন্দু দাস ও ক্যাশিয়ার কৌশিক অধিকারীকে গ্রেফতার করে পুলিশ।

কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ ওঠায়, সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের অফিসের সামনে বিক্ষোভ চালিয়েছি আমানতকারীরা। প্রায় ১০ কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। টাকা ফেরত নিয়ে প্রশাসন কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিলেন আমানতকারীরা। এরপর কামালগাজি-বারুইপুর বাইপাসের গোবিন্দপুরে ঘণ্টাতিনেক ধরে অবরোধ চলে। 

আরও পড়ুন, আজ পেট্রোল সস্তা কোন শহরে ? কী দরে বিকোচ্ছে ডিজেল কলকাতায় ?

উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক সমবায়ে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আমানতকারীদের আক্ষরিক অর্থেই পথে বসার জোগাড়। সোনারপুরেও রাজ্যের আরও এক সমবায় সমিতিতে উঠেছে ১০ কোটি টাকা তছরুপের অভিযোগ। সমবায়েরই আধিকারিকদের একাংশ এতে জড়িত বলে অভিযোগ তুলেছেন আমানতকারীরা। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি, বলে অভিযোগ তাঁদের।  

 

 

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget