এক্সপ্লোর

Recruitment Scam: শিক্ষা দুর্নীতি মামলায় আজই চূড়ান্ত চার্জশিট জমা করছে CBI

CBI On Recruitment Scam:চূড়ান্ত চার্জশিটে থাকছে, একাধিক এজেন্টদের নাম, খবর সূত্রের।

কলকাতা: শিক্ষা দুর্নীতি মামলায় আজই চূড়ান্ত চার্জশিট জমা করছে সিবিআই (CBI)। সূত্রের খবর, আগামীকাল হাইকোর্টে শুনানির আগে চূড়ান্ত চার্জশিট জমা করছে সিবিআই। নবম-দশম ও একাদশ-দ্বাদশ মামলায় চার্জশিট জমা করছে সিবিআই। গ্রুপ সি ও গ্রুপ ডি মামলাতেও আজই চূড়ান্ত চার্জশিট জমা করছে সিবিআই। চূড়ান্ত চার্জশিটে থাকছে, একাধিক এজেন্টদের নাম, খবর সূত্রের।

 সম্প্রতি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় তল্লাশিতে সম্প্রতি বিপুল পরিমাণ নথি উদ্ধার করে ইডি। সূত্রের খবর, প্রায় ৩ হাজার পাতার নথি উদ্ধার করে কেন্দ্রীয় এজেন্সি। যার মধ্য ছিল আর্থিক লেনদেন সংক্রান্ত নথি। পাওয়া গিয়েছিল  কিছু নগদ টাকা ও জমির দলিলও। ১০ জায়গার তল্লাশি চালিয়ে উদ্ধার মোবাইল, ল্য়াপটপ, হার্ড ডিস্ক। আর এতেই প্রশ্ন ওঠে মিলবে নতুন সূত্র? 

কলকাতার বড়বাজার, মানিকতলা, আলিপুর, গণেশচন্দ্র অ্যাভিনিউ, নারকেলডাঙাসহ মোট ১০ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। ইডি সূত্রে দাবি, সেখান থেকেই ১৪ টি মোবাইল, ৪ টি ল্যাপটপ, বেশ কয়েকটি হার্ডডিস্ক, এবং ৩ হাজার পাতার নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। নথি খতিয়ে দেখতে একটি বিশেষ টিম তৈরি করেছিল  ইডি। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে, একাধিক মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি ইডি দাবি করে, নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ মিলেছে। যে গ্রুপের অ্যাডমিন ছিলেন খোদ অয়ন শীল।  যে মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলি থেকে কোনও তথ্য কি মুছে ফেলা হয়েছে? মেসেজের মাধ্যমে কি 'বিশেষ' কোনও বার্তা আদানপ্রদান করা হয়েছে? এইসব তথ্যই যাচাই করে দেখতে চায় ইডি। এর জন্য সাহায্য নেওয়া হচ্ছে ফরেন্সিকের।

বড়বাজারে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রাজেশ দোসির অফিস, মানিকতলা মেন রোডে ব্যবসায়ী সুবোধ সাজেদ ও অশোক জাদুকার বাড়ি, আলিপুরের পার্ক লেনে ব্যবসায়ীর বাড়ি, গণেশচন্দ্র অ্য়াভিনিউয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রভুদয়াল রান্ডারের অফিস, নারকেলডাঙা মেন রোডে প্রভুদয়াল রান্ডারের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এইসব জায়গাতেই হানা দিয়ে এবার একাধিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন, 'টাকা ছিল না, গলার মটর মালার হার বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলাম', বললেন মমতা

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget