এক্সপ্লোর

Belur Math: বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব পালন, মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা

Ramakrishnadev's Birth Anniversary: শ্রী রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব উপলক্ষে এদিন মঠ প্রাঙ্গণে মেলা বসে। প্রায় ৫০ হাজার মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়েছে। 

ভাস্কর ঘোষ, হাওড়া: আজ বেলুড় মঠে (Belur Math) শ্রী রামকৃষ্ণদেবের ১৮৮ তম জন্ম মহোৎসব পালিত হচ্ছে। রীতি অনুযায়ী প্রতিবছর শ্রী রামকৃষ্ণের জন্ম তিথির পরের রবিবার এই উৎসব পালিত হয়। শ্রী শ্রী মায়ের ইচ্ছাকে মর্যাদা দিয়ে বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসবের সূচনা করেন স্বামী বিবেকানন্দ। ভোরে ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিনভর নানা অনুষ্ঠান হবে। শ্রী রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব উপলক্ষে এদিন মঠ প্রাঙ্গণে মেলা বসে। করোনাকাল কেটে যাওয়ায় এবার বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। প্রায় ৫০ হাজার মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়েছে।                                                               

জন্ম মহোৎসব পালন: শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৮৮তম জন্মতিথি উৎসব। সেই উপলক্ষ্যে গত  মঙ্গলবার ভোর থেকেই বেলুড় মঠে মহা সমারোহ ভক্ত-সমাগম দেখা যায়। ভোর সাড়ে ৪টেয় শ্রীরামকৃষ্ণ মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর, খোল-করতাল সহযোগে মঠে ঘুরে ঘুরে হয় ঊষা-কীর্তন। সারা সকাল চলে বিশেষ পুজো ও হোম। শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে সারাদিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বেলুড় মঠে৷ রামকৃষ্ণ বন্দনা, রামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, স্তব, বেদপাঠ, ভজন, ভক্তিগীতি, কবিগান, বংশীবাদন ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেলে ধর্মসভার আয়োজন করা হয়।এরইমাঝে ভক্তদের জন্য ছিল ভোগ বিতরণের ব্যবস্থা। করোনাকাল পেরিয়ে বেলুড় মঠের সবথেকে বড় উৎসব পালন হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠান থেকেখিচুড়ি ভোগের আয়োজন করা হয়। বেলুড় মঠের রীতি অনুযায়ী, শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির ঠিক পরের রবিবারই জন্মমহোত্সবের আয়োজন করা হয়৷এই উপলক্ষে বেলুড় মঠ চত্বরেই বসেছে মেলা।                                                                     

অন্যদিকে, কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মভিটেতেও মহাসমারোহে মঙ্গলবার পালিত হয় তাঁর জন্মতিথি৷ সকালে হয় মঙ্গলারতি, বেদপাঠ, এরপর বিশেষ পুজো, হোম। এরপর কাামারপুকুরেই হয় বিশাল শোভাযাত্রা। সেখানে অংশ নেন কয়েক হাজার মানুষ। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।  জন্মতিথি উপলক্ষে কামারপুকুরে তিনদিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান।

আরও পড়ুন: East Midnapore: পাঁশকুড়া শহরে মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget