এক্সপ্লোর

Kolkata News: আবাস যোজনা, বার্ধ্যক্য ভাতা-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলছে? জানতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল

Central Team In Bengal: প্রকল্পের সুযোগ সুবিধা মিলছে কি না জানতে তমলুকে কেন্দ্রীয় প্রতিনিধি দল

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রকল্পের সুযোগ সুবিধা মিলছে কি না জানতে তমলুকে কেন্দ্রীয় প্রতিনিধি দল । তমলুকের উত্তর সোনামুই পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধি দল । আবাস যোজনা, বার্ধ্যক্য ভাতা-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলছে? গ্রামবাসীদের কাছে জানতে চান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। দিল্লি ফিরে কেন্দ্রকে রিপোর্ট দেবে প্রতিনিধি দল।

আরও পড়ুন, নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামিনের আর্জি দুই পুলিশ কর্মীর, অভিজিৎ 'খুনে' এবার CBI-এর রিপোর্ট তলব

প্রসঙ্গত, গত কয়েক বছরে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা না পাওয়ার হাজারও অভিযোগ উঠেছে। কখনও মিড মিল, কখনও আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। মাটির ঘরের মালিক আবেদন করেও কিছু পাননি, দালান বাড়ির মালিকের ফের নাম উঠেছে তালিকায়, এমন অভিযোগ প্রচুর সামনে এসেছে। বারবার নাম জড়িয়েছে শাসকদলের। এবার যাবতীয় কেন্দ্রীয় প্রকল্পের পরিষেবা আদৌ বাংলার মানুষ ঠিকমতো  পাচ্ছেন কিনা, তা খতিয়ে দেখতেই রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি টিম।

ফের রাজ্য়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল। পূর্ব মেদিনীপুরের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত এলাকায়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প মানুষ পাচ্ছে কিনা জানতে, তমলুকে পৌঁছেছে তারা। মঙ্গলবার গ্রামের লোকেদের ডেকে জানতে চাওয়া হয় অভাব অভিযোগের কথা। তমলুকের বাসিন্দা সুচিত্রা অধিকারী বলেন, জিজ্ঞেস করল তোমরা কতদিন পাচ্ছো টাকা। কীসের টাকা পাচ্ছো। আমরা বলেছি বয়স্ক ভাতার টাকা। কী সরকার থেকে টাকা পাচ্ছেো।  রাজ্য় সরকার না কেন্দ্র সরকার? কেন্দ্র সরকার থেকে। গ্রামে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল আসতেই, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। 

তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক প্রদীপ দে বলেন, তমলুক ব্লকের কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় টিম ঘুরছে। তারা আসলে কেন্দ্রীয় টিম না বিজেপির ক্য়াডার। বলতে পারব না। কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছে, আম্ ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছি। আমি আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছি। আসলে ওরা এসেছে, সামনে বিধানসভার ভোট ২০২৬-এ। তার আগে একটা আইওয়াশ। 

 বিজেপি রাজ্য় কমিটির সদস্য়  তপন বন্দ্য়োপাধ্য়ায় বলেন, তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি সম্পর্কে অহরহ মিথ্য়ে কথা বলে চলেছে।পাহাড় প্রমাণ দুর্নীতি এই সরকারের। ১০০ দিনের টাকার ক্ষেত্রেও তারা দুর্নীতি করেছে। রাজ্য় সরকার সমস্ত প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতি করেছে। যার ফলে কেন্দ্র সরকার টিম পাঠিয়ে+ তদন্ত করে দেখছেন। জেলা প্রশাসন সূত্রে খবর, 'ন্যাশনাল লেবেল মনিটরিং' টিম আগামী ১০ দিন পূর্ব মেদিনীপুর জেলার ৩টে ব্লক এবং আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে তথ্য় সংগ্রহ করবে। তারপর সেই তথ্য় জমা দেবে কেন্দ্রীয় সরকারের কাছে।
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
CM Suvendu Adhikari: জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "SIR-এ যে ২৭ লক্ষ নাম বিবেচনাধীন ছিল.."
News Live: জাতিগণনায় যেন সমস্যায় না পড়েন কোনও ভারতীয়, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
জাতিগণনায় যেন সমস্যায় না পড়েন কোনও ভারতীয়, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget