এক্সপ্লোর

Medicine: অজান্তে নিজের বিপদ ডেকে আনছেন না তো? ঠিক নয় ৫৯ ধরনের ওষুধের গুণগত মান!

CDSCO Notification: সূত্রের খবর, Central Drugs Standard Control Organization বা CDSCO-র তরফে বছরভর বিভিন্ন ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

ঝিলম করঞ্জাই, কলকাতা: হৃদরোগ, সুগার, শিশুদের ওষুধ ও অ্যান্টি বায়োটিকের মতো গুরুত্বপূর্ণ এমন ৫৯ ধরনের ওষুধের সন্ধান মিলেছে যার গুণগতমান ঠিক নয়। Central Drugs Standard Control Organization বা CDSCO-র সমস্ত রাজ্যকে পাঠানো সতর্কবার্তা ঘিরে উদ্বেগ দানা বাঁধছে।

সতর্কবার্তায় উদ্বেগ: নিয়মিত হৃদরোগ বা সুগারের ওষুধ খান? চিকিৎসকের পরামর্শেই হয়তো খাচ্ছেন, কিন্তু, অজান্তে নিজের বিপদ ডেকে আনছেন না তো? কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ড্রাগ কন্ট্রোল বিভাগের সতর্কবার্তা ঘিরে তেমনই আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রের খবর, Central Drugs Standard Control Organization বা CDSCO-র তরফে বছরভর বিভিন্ন ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় অক্টোবর মাসে এমন ৫৯টি ওষুধের হদিশ মিলেছে, যার গুণগতমান ঠিক নয়। এরপরই, কেন্দ্রের তরফে সব রাজ্য়ের ড্রাগ কন্ট্রোল বিভাগকে সতর্ক করা হয়েছে।

CDSCO-র তরফে বলা হয়েছে, সম্প্রতি ১ হাজার ১০৫টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্য়ে, ৫৯ ধরনের ওষুধের গুণমান ঠিক নয়। এই ৫৯ ধরনের ওষুধের তালিকায় রয়েছে,হৃদরোগ, সুগার, শিশুদের ওষুধ ও অ্যান্টি বায়োটিকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। সূত্রের খবর, যে 'ব্যাচ' থেকে সংশ্লিষ্ট ৫৯ ধরনের ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেই 'ব্যাচ' নম্বর ধরে রাজ্য়গুলিকে সতর্ক করা হয়েছে।

এদিকে রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে (SSKM) চালু হতে চলেছে রোবোটিক সার্জারি (Robotic Surgery)। সব ঠিক থাকলে নতুন বছরেই গোড়া থেকেই তা চালু হতে পারে। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসার এই উৎকর্ষ কেন্দ্রে এবার রোবটিক সার্জারি শুরু হতে চলেছে। নতুন আউটডোর ভবনের একটি তলে বিশেষ অপারেশন থিয়েটার তৈরির কাজ শেষ।কোন সংস্থার যন্ত্রের সাহায্যে রোবোটিক সার্জারি হবে, তা এখনও চূড়ান্ত হওয়া বাকি আছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত টেন্ডার প্রকাশ করেছে এসএসকেএম।

চিকিৎসকরা বলছেন, রোবোটিক সার্জারি প্রযুক্তিতে বিশেষভাবে উপকৃত হবেন ক্যানসার আক্রান্ত রোগীরা। এসএসকেএম সূত্রে খবর, এক একটি রোবটের দাম প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা।  নাম রোবোটিক সার্জারি হলেও রোবটই এখানে শেষ কথা নয়। রোবটের নিয়ন্ত্রক হিসেবে থাকেন শল্য চিকিৎকরাই। কম্পিউটার স্টেশনে বসে রোবোটিক হাতের গতিবিধি নিয়ন্ত্রণ করেন তাঁরা। এসএসকেএম সূত্রে খবর, পুরো বিষয়টি হাতে-কলমে শিখিয়ে দেওয়া হবে চিকিৎসকদের। এসএসকেএম সূত্রে খবর, রোবোটিক সার্জারির বিষয়টি তত্ত্বাবধানের জন্য ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এমএসভিপি সহ বিভিন্ন বিভাগের প্রধানরা রয়েছেন ওই কমিটিতে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: KMC: আদি গঙ্গা বাঁচাতে ঢেকে ফেলার সিদ্ধান্ত, সৌন্দর্যায়নের পরিকল্পনা পুরসভার

সেরা শিরোনাম

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget