এক্সপ্লোর

Adi Ganga: তার জালে মুড়ে আদি গঙ্গা বাঁচানোর চেষ্টা, সৌন্দর্যায়নের পরিকল্পনা পুরসভার

Adi Ganga Renovation: প্রশাসনের তরফে বারবার সচেতন করা হলেও, বন্ধ হয়নি নোংরা ফেলা। আদি গঙ্গা বাঁচাতে এবার পুরো নালাটাকেই তারের জাল দিয়ে মুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

কলকাতা: শুরু হয়েছে আদি গঙ্গা বা টালি নালা পরিষ্কারের কাজ। জলে নোংরা ফেলা রুখতে ফেন্সিং দিয়ে দু’ধার ঢাকার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা (KMC)। পুরসভার তরফে জনানো হয়েছে, নালা পরিষ্কার রাখার পাশাপাশি, আদি গঙ্গার দু'ধারে সৌন্দর্যায়নও শুরু হবে।

ফেন্সিং দিয়ে দু’ধার ঢাকার কাজ: এবার আদি গঙ্গা বাঁচাতে, নালাটাকে ঢেকে ফেলার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। দক্ষিণ কলকাতার মধ্য়ে দিয়ে এঁকে-বেঁকে বয়ে চলা আদি গঙ্গা বা টালি নালার অবস্থা বহুদিন ধরেই ভীষণ খারাপ। নোংরা-আবর্জনায় ভর্তি। দুর্গন্ধে নালার পাশে দাঁড়ানোই দায়। প্রশাসনের তরফে বারবার সচেতন করা হলেও, বন্ধ হয়নি নোংরা ফেলা। আদি গঙ্গা বাঁচাতে এবার পুরো নালাটাকেই তারের জাল দিয়ে মুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। কলকাতা পুরসভার প্রান্তিক ওয়ার্ড ১১১ নম্বর দিয়েই শুরু হয়েছে এই কাজ। জলে নোংরা ফেলা রুখতে, নালার ধার বরাবর ৩ ফুটের পাঁচিল তৈরি করা হয়েছে। তার ওপরে লাগানো হচ্ছে ১০ ফুটের জাল। জঞ্জাল আটকাতে এই জালই দেওয়া নয়, সৌন্দার্যয়নের জন্য় গাছ লাগানো হচ্ছে। আলো লাগানো হবে। পার্ক হবে।

এদিকে দ্বিতীয় হুগলি সেতুর রোপ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভারব্রিজ কমিশন। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে যান নিয়ন্ত্রণ। কলকাতা পুলিশের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, দুচাকার গাড়ি ও ছোট গাড়ি যাচ্ছে ব্রিজ দিয়ে। ঘুরিয়ে দেওয়া হচ্ছে বড় গাড়ি। 

এক নজরে বিকল্প রুট

  • বিদ্যাসাগর সেতুর জন্য বন্দর এলাকা থেকে আসা HGVS এবং MGV গুলি সেন্ট জর্জেস গেট রোড - স্ট্র্যান্ড রোড - কিংসওয়ে - CR পেতে ক্লাইড রো / সেন্ট জর্জেস গেট রোড ক্রসিং থেকে ডাইভার্ট করা হবে৷ দাস মূর্তি - নেতাজি মূর্তি - সরকার পূর্ব স্থান - এসপ্ল্যানেড রো ইস্ট - এসপ্ল্যানেড ক্রসিং-সিআর এভিনিউ - ভূপেন বোস এভিনিউ - শ্যামবাজার ৫ পয়েন্ট ক্রসিং-টালা ব্রিজ-বিটি রোড-ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু ধরবে। 
  • বিদ্যাসাগর সেতুর জন্য J&N Island দিক থেকে কেপি রোড ধরে আসা পশ্চিমগামী  ভারী এবং মাঝারি পণ্যবাহী যানবাহনগুলিকেও ১১ ফার্লং গেট থেকে ঘুরিয়ে দেওয়া হবে। 
  • বিদ্যাসাগর সেতুর জন্য এক্সাইড ক্রসিংয়ের দিক থেকে আসা ভারী এবং মাঝারি পণ্যবাহী যানবাহনগুলি  (বন্দরগামী ব্যতীত) এক্সাইড ক্রসিং থেকে JL নেহেরু রোড - ডোরিনা ক্রসিং - এসপ্ল্যানেড ক্রসিং- সি আর এভিনিউ - ভূপেন বোস এভিনিউ - শ্যামবাজার ৫ পয়েন্ট ক্রসিং- টালা ব্রিজ বিটি রোড-ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু ধরবে।
  • দ্বিতীয় হুগলি সেতুতে ভারী এবং মাঝারি পণ্যবাহী যানবাহন চলাচল (heavy and medium goods vehicular movement) বন্ধ থাকবে ৷ ডি এল খানের দিক থেকে AJC বরাবর আসছে এমন যান গুলিকে এজেসি বোস রোড / ডি এল খান রোড ক্রসিং থেকে হসপিটাল রোড-কেপি রোড-ডাফেরিন রোড - মেয়ো রোড - নেতাজি মূর্তি - গভর্নমেন্টের প্লেস  - এসপ্ল্যানেড রো ইস্ট - এসপ্ল্যানেড ক্রসিং - সিআর এভিনিউ ভূপেন বোস এভিনিউ - শ্যামবাজার ৫ পয়েন্ট ক্রসিং - টালা ব্রিজ-বিটি রোড - ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু ধরতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: Hooghly News: সিঙ্গুরের মাটিতে প্রথম সরষের বীজ ছড়িয়েছিলেন কে? স্কুলের প্রশ্নে বিতর্ক

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget