এক্সপ্লোর

Sukanta Majumdar : 'ম্যাডাম মানা করেছেন', VVIP জোনে ঢোকার মুখে আটকে দেওয়া হল সুকান্ত মজুমদারের কনভয় !

Convoy Sopped: আজ প্রধানমন্ত্রীকে সি-অফ করার জন্য প্রোটোকল অনুযায়ী রাজ্যের মন্ত্রী সুজিত বসু সেখানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও আজ বিমানবন্দরে হাজির হয়েছিলেন।

উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : প্রধানমন্ত্রীর সফরের শেষ ভাগে বিতর্ক। VVIP জোনে ঢোকার মুখে আটকে দেওয়া হল সুকান্ত মজুমদারের কনভয়কে। গাড়ি থেকে নেমে হেঁটে ঢুকতে হল কেন্দ্রীয় মন্ত্রীকে। কিন্তু, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর কনভয়কে ছাড় দেওয়া হয়। 

আজ প্রধানমন্ত্রীকে সি-অফ করার জন্য প্রোটোকল অনুযায়ী রাজ্যের মন্ত্রী সুজিত বসু সেখানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও আজ বিমানবন্দরে হাজির হয়েছিলেন। কিন্তু দেখা যায়, সুকান্ত মজুমদার যখন কনভয় নিয়ে ভিভিআইপি জোনের দিকে যাচ্ছেন, অর্থাৎ যার ভিতরে প্রধানমন্ত্রী বসবেন হেলিকপ্টার থেকে নেমে...তার আগে সুকান্ত মজুমদারের গাড়ি আটকে দেওয়া হয়। তারপর দেখা যায়,তিনি হেঁটে গোটা রাস্তাটা যাচ্ছেন। তিনি জানতে চান, কেন তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। সুকান্ত মজুমদারের অভিযোগ, তাঁকে বলা হয় ম্যাডামের আপত্তি আছে। এখানে ম্যাডাম হলেন, যিনি জেলার আধিকারিক...জেলা পুলিশ...এখানকার এয়ারপোর্ট জোনের দায়িত্বে রয়েছেন। 

এরপর সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে সি-অফ করে বাইরে এসে বলেন, "এখানকার পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে তা অগণতান্ত্রিক। আপনারা দেখেছেন, সুজিত বাবুর গাড়ি কালও ঢুকেছিল এই চত্বরের মধ্যে। কেন্দ্রীয় MoS হওয়া সত্ত্বেও আমার গাড়ি এখানে ঢুকে দেওয়া হয়নি। আমরা যখন পুলিশকর্মীর সঙ্গে কথা বলি, ওঁরা বলেন ম্যাডাম মানা করেছেন। আমি জিজ্ঞাসা করলাম, কোন ম্যাডাম ? ওঁরা বললেন, ডিসি। কোন এক্তিয়ারে একজন কেন্দ্রীয়মন্ত্রীার গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না। অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে। রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিং গজিয়েছে। এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। যদি., মুখ্যমন্ত্রী আসতেন...তাহলে নয় আমি ভাবতাম যে হ্যাঁ মুখ্যমন্ত্রী...স্বাভাবিকভাবেই তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন, তাঁর গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে। কিন্তু, রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে, কেন্দ্রেরও যে কোনও মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে। যদি দিয়ে না থাকেন, আপনি প্রিভিলেজ ব্রিচ করেছেন। যে অফিসার আছে তাঁকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, যেখানে যান...আমি ব্যাক করাবো দিল্লি থেকে। দিল্লিতে গিয়ে কান ধরে ওঠবোস করাব।" 

এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "প্রধানমন্ত্রীর কাছে লিস্টে কারা কারা যাবে সেই প্রোটোকল আগে থেকে জানাতে হয়। প্রধানমন্ত্রীর প্রোটোকলের লিস্ট অনুযায়ী সেখানে যে অভ্যাগতদের নাম ছিল তাঁরা ঢুকেছেন। আসলে সুকান্ত মজুমদারকে বিজেপি পাতে দেওয়া নেতৃত্ব বলে গন্য করে না। হাফ-প্যান্ট মন্ত্রী করে রেখে দিয়েছেন। " 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget