এক্সপ্লোর

Nadia: বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল, হরিণঘাটায় ধুন্ধুমার

Nadia News: বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়েই কেন্দ্রীয় দলকে প্রকল্প পরিদর্শন করার দাবি তোলেন তাঁরা। এরপর পুলিশের হস্তক্ষেপে উঠে যায় বিক্ষোভ। 

সুজিত মণ্ডল, নদিয়া: হরিণঘাটায় (Haringhata) বিজেপি কর্মী-সমর্থকদের (BJP Workers) বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় দল (Central Team)। রাস্তার মাঝে কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়েই কেন্দ্রীয় দলকে প্রকল্প পরিদর্শন করতে হবে। এরপর পুলিশের হস্তক্ষেপে উঠল বিক্ষোভ। 

বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল

জেলায় জেলায় 'দিদির দূত' কর্মসূচি শুরু হতেই বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ছিলেন তৃণমূল নেতা-নেত্রীরা। তবে এবার বিজেপির বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় প্রতিনিধিদের দল! কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ দল আসতেই হরিণঘাটায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। 

কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় দলকে প্রকল্প পরিদর্শনের দাবি তাঁদের। বিজেপির তোলা স্বজনপোষণের অভিযোগ খারিজ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 'আমরা খারাপ হলে, কিছুই করতে পারত না', বলে পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। 

এই ব্যাপারে কী প্রতিক্রিয়া সেচমন্ত্রী পার্থ ভৌমিকের? তিনি বলেন, 'সম্মানীয় বিরোধী দলনেতা বলছেন তাঁর কথায় এই কেন্দ্রীয় প্রতিনিধিদের দল এসেছেন। মানে কেন্দ্রীয় সরকার এখন নরেন্দ্র মোদি চালান না, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা চালান। অতএব তাঁর কথায় যে প্রতিনিধি দল এসেছে, তাঁর কথাতেই কিছু লোক বিক্ষোভ দেখাতে গেছে। কারণ কেন্দ্রীয় প্রতিনিধি দল সারা বাংলা ঘুরে কোনও অনিয়ম দেখতে পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই যেহেতু অনিয়ম ধরা পড়ছে না এরা উত্তেজিত হয়ে যাচ্ছে, এবং উদভ্রান্তের মতো আচরণ করছে। যেটা কখনওই বিরোধী দলের ভূমিকা হওয়া উচিত নয়।'

আরও পড়ুন: ED On Gopal Dalapati:'মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে', ইডির কাছে দাবি দাবি গোপাল দলপতির

অন্যদিকে, তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ( Asit Majumdar) বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে ধুন্ধুমার হুগলির চুঁচুড়ায় (Hooghly)। ত্রিকোণ পার্ক (Traingular Park) এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা (BJP Worker)। সেই সময় তাঁদের সঙ্গে বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা (TMC Worker)। পরে পুলিশ (Police) গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ চ্য়াটের স্ক্রিনশট ভাইরাল হয়। তাতে দেখা যায় তৃণমূলেরই এক কাউন্সিলরদলের গ্রুপে বিধায়কের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ করেন। যদিও তার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। প্রসঙ্গত, গতবছর পুকুর ভরাট রুখতে তৎপর হয়ে উঠেছিল ভাটপাড়া পুরসভা (Bhatpara Corporation)। ২০ নম্বর ওয়ার্ডে পুকুর খোঁড়ার কাজে হাত লাগিয়েছিলেন খোদ স্থানীয় তৃণমূল কাউন্সিলর (TMC Councillor)। তবে ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেন জমির মালিক ও তৃণমূল কর্মী। অভিযোগ অস্বীকার করেন ওই কাউন্সিলর। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget