এক্সপ্লোর

CESC: ইলেক্ট্রিক কানেকশন কেটে দেওয়ার মেসেজ, লিঙ্কে ক্লিক করতেই সর্বস্ব খোয়ালেন CESC আধিকারিক

গত রবিবার, সকালে, CESC-র এক আধিকারিকের মোবাইল ফোনে আসে এমনই এক মেসেজ,  বিদ্যুতের বিল আপডেট না করলে, রাত সাড়ে দশটার মধ্যে, কানেকশন কেটে দেওয়া হবে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: একটা লিঙ্ক, সেটা খুলতেই অ্যাকাউন্ট থেকে উধাও টাকা! শহরে অভিবন কায়দায় প্রতারণা। অনলাইনে বিদ্যুতের বিল আপডেট করতে গিয়ে, জালিয়াতির শিকার হলেন CESC-রই এক আধিকারিক।

গত রবিবার, সকালে, CESC-র এক আধিকারিকের মোবাইল ফোনে আসে এমনই এক মেসেজ,  বিদ্যুতের বিল আপডেট না করলে, রাত সাড়ে দশটার মধ্যে, কানেকশন কেটে দেওয়া হবে। একে প্রচণ্ড গরম, তারমধ্যে যদি বিদ্যুত্‍ চলে যায়? এ নিয়ে যখন চিন্তা করছেন এই ব্যক্তি, তখন ফোনে ঢোকে আরেকটি মেসেজ।

আরও পড়ুন: Rudrajit Exclusive: বাবার বাৎসরিক, ছিমছাম জামাইষষ্ঠী সেরেই পুরুলিয়ার ট্রেনে উঠলেন প্রমিতা-রুদ্রজিৎ

সেখানে একটি লিঙ্ক পাঠানো হয়। তাতে বলা হয়, এই লিঙ্কে ঢুকে ১১টাকা দিলেই, আপডেটেড হয়ে যাবে বিল। তাহলে আর বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হবে না। 

কালীঘাটের (Kalighat) বাসিন্দা, CESC আধিকারিকের দাবি, এই লিঙ্কে ঢুকে অন লাইন প্রক্রিয়ায় ১১টাকা দিতে গেলে, অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়, ৫০ হাজার টাকা। আদ্যন্ত নতুন কায়দায় প্রতারণা! বিদ্যুতের বিল আপডেট করতে গিয়ে, জালিয়াতির শিকার হলেন খোদ বিদ্যুত্‍ সরবরাহকারী সংস্থার আধিকারিক।

আরও পড়ুন: GTA Election : জিটিএ নির্বাচনে সব আসনেই নির্দল হিসেবে মনোনয়ন গোর্খা জনমুক্তি মোর্চার

অভিযোগকারী জ্যোতির্ময় চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'গত রবিবার সকালে ফোনে মেসেজ আসে, ইওর ইলেকট্রিসিটি পাওয়ার ডিসকানেক্টেড হয়ে যাবে। বিল আপডেটনই। কন্টাক্ট ইলকট্রিসিটি অফিস। কাজে ব্যস্ত ছিলাম। পরে আবার মেসেজ।। দুশ্চিন্তায় ছিলাম, ১১টাকা দিতে গিয়ে ৫০ হাজার টাকা চলে গেল একটা ক্লিকে।'

একটা ছোট্ট লিঙ্ক আর তার মধ্যেই ওত্‍ পেতে রয়েছে বিপদ! বিশেষজ্ঞদের পরামর্শ, হুটহাট অচেনা-অজানা লিঙ্কে ঢুকে টাকা লেনদেনের করা নিয়ে সতর্ক থাকুন।  এনিয়ে কালীঘাট থানায় অভিযোগ জানানো হয়েছে। কালীঘাট থানা ও লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ ঘটনার যৌথ তদন্ত করছে।

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget