এক্সপ্লোর

GTA Election : জিটিএ নির্বাচনে সব আসনেই নির্দল হিসেবে মনোনয়ন গোর্খা জনমুক্তি মোর্চার

GTA Election : তাঁদের দাবি, বিরোধীদের ওয়াকওভার রুখতেই এই সিদ্ধান্ত। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

সনৎ ঝা  ও মোহন প্রসাদ, শিলিগুড়ি : GTA নির্বাচন স্থগিতের দাবি জানালেও সব আসনেই নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) প্রতিনিধিরা। তাঁদের দাবি, বিরোধীদের ওয়াকওভার রুখতেই এই সিদ্ধান্ত। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

GTA ভোট পিছনোর দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। পাহাড় ইস্যুতে স্থায়ী রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত GTA নির্বাচন স্থগিতের ডাক দিয়ে অনশনও করেছেন মোর্চা সভাপতি বিমল গুরুং! কিন্তু, কার্যক্ষেত্রে সব আসনেই নিজেদের দলের লোককে নির্দল হিসেবে প্রার্থী করল গোর্খা জনমুক্তি মোর্চা। যা নিয়ে GTA ভোটের আগে সরগরম পাহাড়ের রাজনীতি। 

GTA-তে মোট ৪৫টি আসন রয়েছে। তার সবকটিতেই নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা। তাঁদের দাবি, বিরোধীদের ওয়াকওভার রুখতেই এই সিদ্ধান্ত।  

গোর্খা জনমুক্তি মোর্চার কার্শিয়াং মহকুমার সহ সম্পাদক জিতেন্দ্র দেওয়ান বলেন, ৪৫টি আসনেই নির্দল প্রার্থী। আমরা না করলে ২০১৭তে যে বিক্ষোভ হচ্ছিল, অনিত থাপাদের আটকাতে হবে। আমাদের লক্ষ্যে পৌঁছতে লড়তে হবে।

গোর্খা জনমুক্তি মোর্চার নতুন ‘চাল’ ? এনিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা । ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা বলেন, ওরা নির্দল নন, গোর্খা জনমুক্তি মোর্চাই। প্রথমে ওরা ভোটের বিরোধিতা করে। এটা হয়তো ওদের দলের রণনীতি।

সম্প্রতি সিংমারিতে গিয়ে বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করেন হামরো পার্টির সভাপতি ওজয় এডওয়ার্ড। তিনিও মোর্চার এই পদক্ষেপের সমালোচনা করেছেন। হামরো পার্টির সভাপতি অজয় ওডওয়ার্ড বলেন, চোখে ধুলো দেওয়ার চেষ্টা, এটাই ওদের রণনীতি। তৃণমূলের সঙ্গে সমঝোতা করেছে। কিন্তু সেটা মানুষকে বলছে না। অনীত থাপাও মানুষকে ধোঁকা দিচ্ছেন।

এদিকে GTA’র বিরোধিতায় সরব বিজেপি। দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত বলেন, এটা ওনার দলের স্ট্যাটেজি। ওনার ব্যাপার। আমি এটুকু বলতে পারি GTA থেকে মানুষের ভাল হবে না। মমতা জোরপূর্বক এটা করছেন।

প্রসঙ্গত, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA-র নির্বাচন হবে আগামী ২৬ জুন। মনোনয়ন জমা দিয়েছেন মোট ৩১৮ জন প্রার্থী। 

সেরা শিরোনাম

West Bengal News Live: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
Debraj Chakraborty: দেবরাজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চাঞ্চল্যকর তথ্য, মে মাসে ৫০ লক্ষ টাকার লেনদেন, এই মামলায় স্ক্যানারে ৩০ জনেরও বেশি জনপ্রতিনিধি
দেবরাজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চাঞ্চল্যকর তথ্য, মে মাসে ৫০ লক্ষ টাকার লেনদেন, এই মামলায় স্ক্যানারে ৩০ জনেরও বেশি জনপ্রতিনিধি
Weather Alert: কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা, তুমুল দুর্যোগ উপকূলের জেলায়, উত্তাল হতে পারে সমুদ্র, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন এলাকা ?
কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা, তুমুল দুর্যোগ উপকূলের জেলায়, উত্তাল হতে পারে সমুদ্র, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন এলাকা ?
Humayun Kabir: নির্ধারিত সময়ের আগেই থানায় হাজিরা হুমায়ুন কবীরের, প্রকাশ্য সভায় উস্কানিমূলক মন্তব্যের জেরেই তলব AJUP বিধায়ককে
নির্ধারিত সময়ের আগেই থানায় হাজিরা হুমায়ুন কবীরের, প্রকাশ্য সভায় উস্কানিমূলক মন্তব্যের জেরেই তলব AJUP বিধায়ককে

ভিডিও

Sebaashray: সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু করল রাজ্যের স্বাস্থ্য দফতর
Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!
Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget