এক্সপ্লোর

Calcutta High Court: রিষড়ার অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল চন্দননগর পুলিশ কমিশনারেট

রিপোর্টে উল্লেখ করা হয়েছে আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করার পাশাপাশি, পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগও তোলা হয়েছে।

কলকাতা: রিষড়ায় (Rishra) অশান্তির কারণ নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল, চন্দননগর পুলিশ কমিশনারেট। যেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করার পাশাপাশি, পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগও তোলা হয়েছে।

হাইকোর্টে রিপোর্ট জমা: রিষড়াতেও রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীর হাতে ধারাল অস্ত্র, আগ্নেয়াস্ত্র ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়েছিল। পুলিশ বাধ্য হয়ে কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড, রাবার বুলেট ব্যবহার করে। তীব্র ভর্ৎসিত হওয়ার পর, রিষড়ার অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়ে এই দাবি করল চন্দননগর পুলিশ কমিশনারেট। রবিবারের পর সোমবার, রামনবমীর অনুষ্ঠান ঘিরে পরপর দু'দিন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল হুগলির রিষড়া। শিবপুর ও ডালখোলায় অশান্তি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার শুনানিতে, উঠে  এসেছিল রিষড়ার প্রসঙ্গও। তিন জায়গায় অশান্তি নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ। সেই নির্দেশ মতোই আদালতে রিপোর্ট জমা দিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট।

তারা জানিয়েছে, দোসরা এপ্রিল অর্থাৎ প্রথম দিন, রামনবমীর মিছিল থেকে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছিল। ছোড়া হয় ইট-পাথর। বেআইনিভাবে DJ ব্যবহার করা হয়েছিল।এলাকা শান্ত করতে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন পুলিশকে বাঁশ, লাঠি, ইট-পাথর দিয়ে আক্রমণ করা হয়।একটি সরকারি গাড়িরও ক্ষতিগ্রস্ত হয়। পুলিশি টহলদারির মধ্যে পরের দিনও উত্তপ্ত হয়ে ওঠে রিষড়া। হাইকোর্টকে রিপোর্ট দিয়ে চন্দননগর কমিশনারেটের পুলিশ দাবি করেছে, ওই দিন সন্ধে ৫টা ৪৫ মিনিট নাগাদ পুলিশের বড় বাহিনী শান্তি ফেরাতে, টহল দিতে দিতে রিষড়ার চার নম্বর রেল গেটের কাছে পৌঁছয়।সেই সময় ৫০০ থেকে ৬০০ জন স্থানীয় বাসিন্দা জমায়েত হয়ে পুলিশের উদ্দেশে অশালীন মন্তব্য করতে থাকেন।এরপরই তাঁরা আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং পুলিশের দিকে ইঁট-পাথর ছুড়তে থাকে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে আরও বাহিনী ডাকা হয় এবং পুলিশবাহিনী উন্মত্ত জনতাকে শান্ত করার সব রকম চেষ্টা করে। কিন্তু জনতা আরও ক্ষিপ্ত হয়ে বাঁশ, লাঠি, ইট-পাথর দিয়ে পুলিশকে আক্রমণ করে। একটি সরকারি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তখন পুলিশ বাধ্য হয়ে কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড, রাবার বুলেট ব্যবহার করে। জনতা আরও হিংস্র হয়ে উঠে পুলিশকে খুন করার দৃষ্টিভঙ্গি নিয়ে তলোয়ার এবং আগ্নেয়াস্ত্র দেখাতে থাকে। বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন, রক্তপাত হয়। রেলের একটি গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: Kolkata Parking Fee:পুরনো রেটেই নেওয়া হবে পার্কিং ফি, জানিয়ে দিল কলকাতা পুরসভা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
CM Suvendu Adhikari:
"এতো সবে শুরু, আগে অনেক কিছু বাকি..", NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget