এক্সপ্লোর

Kuntal Ghosh: নিয়ম বদল, ইডি অফিসেই স্বাস্থ্য পরীক্ষা কুন্তলের

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নানা দাবি ও অভিযোগ খতিয়ে দেখছে ইডি। চাকরি দেওয়ার নামে কারা কারা টাকা তুলেছেন?

আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, কলকাতা: কুন্তলের স্বাস্থ্য পরীক্ষায় নিয়মে বদল। হাসপাতালে গেলেন না নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা। উল্টে ইডি অফিসে এসে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করল তিন সদস্যের চিকিৎসক দল। আর এই নিয়ম বদলে প্রশ্ন উঠেছে, কেমন আছেন কুন্তল? যদিও চিকিৎসকরা কেউই এবিষয়ে মুখ খুলতে চাননি। আর এসবের মধ্যেই কুন্তলকে নিয়ে রাজনৈতিক তরজা চরমে। 

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নানা দাবি ও অভিযোগ খতিয়ে দেখছে ইডি। চাকরি দেওয়ার নামে কারা কারা টাকা তুলেছেন? এই প্রশ্নের উত্তরে প্রায়ই নতুন নতুন নাম নিচ্ছেন হুগলির ধৃত যুব তৃণমূল নেতা, যা ধন্দে ফেলছে ইডি-র গোয়েন্দাদের। সূত্রের খবর, বিভিন্ন সময় কুন্তলের বিভিন্ন রকম বয়ান তদন্তকারীদের সামনে ধোঁয়াশা তৈরি করছে। এবার ধোঁয়াশা তৈরি হল যুবনেতার শারীরিক অবস্থা নিয়ে! 

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ কেমন আছেন? তাঁর শারীরিক অবস্থা কী রকম? আর এই সংশয়ের নেপথ্যে রয়েছে রুটিনে ব্যতিক্রম। নিয়োগ দুর্নীতি মামলায় গত ২১ জানুয়ারি, নিউটাউনের ফ্ল্যাট থেকে কুন্তল ঘোষকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় সংস্থার হেফাজতেই রয়েছেন শাসকদলের যুব নেতা। 

আদালতের নির্দেশ, ইডি হেফাজতে থাকা কুন্তলের ৪৮ ঘণ্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।  সেইমতো প্রতিবার বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করায় ইডি। কিন্তু এদিন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। উল্টে বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে ৩ সদস্যের চিকিৎসক দল সিজিও কমপ্লেক্সে আসেন। কুন্তলের স্বাস্থ্য পরীক্ষার জন্য সকাল সোয়া ১১টা নাগাদ আসেন চিকিৎসকরা। 

মিনিট ১৫ পর তাঁরা সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান। কুন্তলের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে, চিকিৎসকরা কোনও মন্তব্য করতে চাননি। কুন্তলের স্বাস্থ্য পরীক্ষায় কেন নিয়মে বদল? কুন্তল কি হাসপাতালে যেতে চাননি?নাকি ইডি-র হেফাজতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি? 

উঠে আসতে থাকে এমন নানা প্রশ্ন। চাকরি দেওয়ার নামে প্রার্থীদের থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা তুলেছেন কুন্তল ঘোষ।  হুগলির যুব তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডল। কুন্তলের গ্রেফতারির পর, ব্যাঙ্কশাল আদালতে ইডির আইনজীবীও দাবি করেন, তদন্তে দেখা গেছে, ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে! 

টাকা নিয়েছেন বলে স্বীকার করেছেন কুন্তল ঘোষ। এহেন যুব নেতার সঙ্গে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের ছবি প্রকাশ্যে এসেছে। তা নিয়ে রাজনৈতিক বিতর্কের পারদ চড়ছে। যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ বলছেন, কুন্তল হুগলির যুব নেতা। ওর সঙ্গে ছবি আছে। যেখানে যাই সঙ্গে লক্ষ লক্ষ লোক যায়। তার মানে এই নয় যে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যাই। ইন্টেলিজেন্স দিয়ে হিস্ট্রি জিওগ্রাফি চেক করে তো কাজ করি না।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, যাদের চাকরি গিয়েছে, তাদের পরিবার কালীঘাটে যাবে মিছিল করে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির এক সপ্তাহের মধ্যে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছিল দল। কিন্তু গ্রেফতারির এক সপ্তাহ পরেও, কুন্তলের বিরুদ্ধে এখনও বহিষ্কারের পথে হাঁটেনি তৃণমূল। নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকার খেলায় আসল মাথার নাগাল পেতে কুন্তল, শান্তনুর মতো শাসক-নেতার এজেন্টদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। 

সেরা শিরোনাম

News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget