এক্সপ্লোর

Mamata Banerjee: ছট পুজো উপলক্ষে সোমবারও ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Chhath Puja 2023: ছট পুজোয় সাবধানতা অবলম্বন করে গঙ্গার ঘাটে যাওয়ার পরামর্শ দিলেন তিনি। একইসঙ্গে গঙ্গা যেন নোংরা না হয় সেদিকেও নজর রাখার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: ছট পুজো (Chhath Puja 2023) উপলক্ষে আগামীকাল রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি। হেস্টিংসের তক্তাঘাটে ছট পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ছট পুজোয় সাবধানতা অবলম্বন করে গঙ্গার ঘাটে যাওয়ার পরামর্শ দিলেন তিনি। একইসঙ্গে গঙ্গা যেন নোংরা না হয় সেদিকেও নজর রাখার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

ছটে ছুটি: উৎসবের মরশুমে এবার ছটপুজো। সূর্যদেবের উপাসনায় সামিল হলেন বহু মানুষ। গঙ্গার ঘাটে ঘাটে ভিড়। রবিবার রা্জ্য সরকারি কর্মচারীদের ছুটি থাকে। সপ্তাহান্তে ছট পুজো হওয়ার ফলে স্বাভাবিকভাবেই এদিন ছুটি। তাই উৎসব উপলক্ষে এবার আরও একদিন ছুটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী ছট পুজোর উদ্বোধনে যান। সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সাবধানে গঙ্গার ঘাটে যান, হুড়োহুড়ি করবেন না। শিশুদের নিয়ে গঙ্গার ঘাটে যাবেন না। গঙ্গাকে নোংরা করবেন না। ছট পুজো উপলক্ষ্যে সোমবারও ছুটি থাকবে। দিল্লি ছট পুজোর জন্য দুদিন ছুটি দেয় না, বাংলার সরকার দেয়।'' 

দুর্গাপুজো, কালীপুজোর পর এবার ছটপুজো। রবিবার থেকেই শুরু হয়েছে সূর্যদেবের উপাসনা। গঙ্গার ঘাটে ঘাটে ভিড়। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর ও পূর্ব কলকাতার সুভাষ সরোবরে ছটপুজোয় জারি হয়েছে নিষেধাজ্ঞা। বিশৃঙ্খলা রুখতে তৎপর প্রশাসন। শহরের দুই ফুসফুসকে দূষণমুক্ত রাখতে দুই সরোবরের গেটে টাঙানো হয়েছে নোটিস। বাঁশের ব্যারিকেড তৈরি করে ঘিরে দেওয়া হয়েছে সরোবরের গেট। প্রতিটি গেটে মোতায়েন করা হয়েছে পুলিশ। বেলেঘাটার সুভাষ সরোবরে টিন দিয়ে ঘেরা হয়েছে খোলা জায়গা। প্রশাসন সূত্রে খবর, কলকাতার এই দুই লেকের বদলে তার আশেপাশে বিভিন্ন জায়গায় কৃত্রিম জলাশয় তৈরি করে ছটপুজোর ব্যবস্থা করা হয়েছে ।

সবুজের উপর নির্বিচারে দূষণের বিষ ঢালা বন্ধ করতে গত কয়েকবছর ধরেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে, সোমবার বেলা ১২টা পর্যন্ত রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অতীতে আদালতের নির্দেশ অমান্য করে সরোবরে ছটপুজো হয়েছে। দূষিত হয়েছে পরিবেশ। পুলিশের সামনেই ভাঙা হয়েছে আইন। গত তিন বছরের মতো এবারও তাই নিরাপত্তা বজায় রাখাই প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। 

আরও পড়ুন: Nadia News: আমদাবাদে ফাইনাল! রানাঘাটে বিশ্বকাপের 'ট্রফি'!

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget