এক্সপ্লোর

Nadia News: আমদাবাদে ফাইনাল! রানাঘাটে বিশ্বকাপের 'ট্রফি'!

ICC WC 2023: হুবহু বিশ্বকাপ ট্রফি বানিয়ে তাক লাগালেন রাণাঘাটের বাসিন্দা আনন্দ মালাকার।

সুজিত মণ্ডল, নদিয়া:আমদাবাদে হচ্ছে বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup Final)। দুপুর থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার (IND Vs AUS) টক্কর। আর বিশ্বকাপের (World Cup 2023) ট্রফি দেখা গেল নদিয়ায়। ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ঠিকই, তবে আসল নয়। অনেকটাই কাছাকাছি। হুবহু বিশ্বকাপ ট্রফি বানিয়ে তাক লাগালেন রাণাঘাটের বাসিন্দা আনন্দ মালাকার। এই ট্রফি তিনি তুলে দিতে চান তাঁর পছন্দের ভারতীয় ক্রিকেটারকে। আনন্দবাবুর সবচেয়ে পছন্দের ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)

এটাই নতুন নয়। প্রত্যেক বিশ্বকাপে ট্রফির হুবহু নকল একটি ট্রফি বানান আনন্দ মালাকার। বছর ৫৪-এর আনন্দ মালাকারের এটা নেশা। তাই এবারও কোনও ব্যতিক্রম হয়নি নদিয়ার রাণাঘাটের এই বাসিন্দার। তিনি পেশায় একজন ঝালাইয়ের কারিগর। আশির দশক থেকে ঝালাইয়ের কাজ শুরু করেছেন তিনি। ১৯৮৫ সাল থেকে কাজ করে আসছেন তিনি। কিন্তু ট্রফি তৈরি শুরু করেছেন তারও অনেকটা পরে। ২০০৩ সাল থেকে। ওই বছর থেকেই বিশ্বকাপের ট্রফির নকল তৈরি করা শুরু করেছেন তিনি। সেবারই প্রথম ক্রিকেট বিশ্বকাপের ট্রফির নকল তৈরি করেন। এগুলি কেনার সুযোগও রয়েছে। কোনও ক্লাব বা সংগঠন যদি চায় তা কিনে নিতে পারেন। কোনও ক্রিকেটপ্রেমী যদি ব্যক্তিগত সংগ্রহে রাখতে চান, তাহলেও কিনে নিতে পারেন সেই ট্রফি।                      

পেশা ঝালাইয়ের কাজ হলেও তাঁর নেশা ক্রিকেট। তাই কাজের মাধ্যমেই খেলার প্রতি তার ভালবাসাকে ছুঁতে চেয়েছেন আনন্দ মালাকার। এর জন্য প্রতিদিনের কাজের সময় থেকে বাঁচিয়ে একটু একটু করে গড়ে তুলেছেন নকল ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়েছে নকল এই ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। এই ট্রফির রেপ্লিকা বানাতে তাঁর সময় লেগেছে টানা দেড় দিন। কাজের মাধ্যমে ভারতীয় ক্রিকেট দলের প্রতি জানিয়েছেন শুভেচ্ছাও। তাঁর আশা, এই বছর ক্রিকেট বিশ্বকাপ জিতবে ভারতই। দলের মধ্যে মহম্মদ শামি তাঁর সবচেয়ে পছন্দের খেলোয়াড়। তাই এবার এই ট্রফি তিনি বিক্রির জন্য রাখছেন না। মহম্মদ শামির হাতেই এই ট্রফি তুলে দেওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। ভবিষ্যতে সময়-সুযোগ করে সেই কাজটিও করে ফেলার ইচ্ছে রয়েছে তাঁর।          

আরও পড়ুন: আমদাবাদে ফাইনাল হলেও গোটা দেশের মতো কলকাতাও কাঁপছে বিশ্বকাপ-জ্বরে

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget