এক্সপ্লোর

Salary Hike : 'বেতন বৈষম্য দূর হবে'! পরিবহণ দফতরের এই সব কর্মীদের বাড়ছে বেতন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari : ৪৩টি CNG ও ৭ টি ইলেকট্রিক যানবাহনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জিরো ভ্যালু টিকিট নিয়েও ঘোষণা করেন তিনি। পাশাপাশি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়েও দিলেন বড় বার্তা। 

কলকাতা : ২০২৬-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে বিজেপি। প্রতিশ্রুতি মত সরকার গঠন করেই মহিলাদের জন্য বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি মহিলাদের যাতায়াতের সুবিধার্থে ফ্রি বাস সার্ভিস-এর ঘোষণা করা হয়েছিল নতুন সরকারের তরফ থেকে। এই পরিষেবা যাতে সঠিকভাবে মানুষ পান, তাই পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ৫০টি নতুন বাস উদ্বোধন করেন তিনি। এরপর কর্মীদের বেতন বৃদ্ধি নিয়েও দিলেন বড় বার্তা। 

পশ্চিমবঙ্গে নতুন সরকারের আমলে পরিবহণ ক্ষেত্রে কার্যত একাধিক বৈপ্লবিক কর্মকাণ্ড ঘটছে। মেট্রো সম্প্রসারণ থেকে শুরু করে রাস্তায় পরিবেশবান্ধব বাস নামানো, সব কিছুতেই আছে অত্যাধুনিক উন্নয়নের ছোঁয়া। মঙ্গলবার ৫০ টি নতুন বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪৩টি CNG ও ৭ টি ইলেকট্রিক যানবাহনের উদ্বোধন করলেন। এরপর তিনি রাজ্যের গণপরিবহণ নিয়েও দিলেন বড় বার্তা। শুধু বাস নয়, এর পাশাপাশি মেট্রো, বিমান পরিষেবা নিয়ে কী কী ভাবছে সরকার, তা সবটা তুলে ধরেন তিনি। শুভেন্দু অধিকারী জানান, বাংলায় এবার সরকারি বাস-এর রং পরিবর্তন হচ্ছে। এবার থেকে রাস্তায় সরকারি বাস মানেই গেরুয়া রঙের। আবার এই সরকারি বাসের জিরো ভ্যালু টিকিট নিয়েও ঘোষণা করেন তিনি। আবার মুখ খোলেন এই পরিবহণ বিভাগের বেতন বৈষম্য নিয়েও।  

আরও পড়ুন - মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শুভেন্দু অধিকারী জানান, ''আগের সরকারের একটা চোখ বন্ধ ছিল। তারা থার্ড-পার্টি এজেন্সিতে যে ড্রাইভার ও কন্ডাক্টরদের নেওয়া হয়েছিল, হঠাৎ করে কিছুদিন আগে ২০২৫-এ চালকদের বেতন বৃদ্ধি করে দিল। কন্ডাক্টররা বাদ পড়ে গেলেন। আমরা আসার পর এই বৈষম্য দূর করে চালকদের সমপরিমাণ বেতন কন্ডাক্টরদেরও করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। অগাস্ট মাস থেকে আপনারা এর ইফেক্ট পাবেন। এই সরকার সবার জন্য, সবাইকে নিয়ে চলতে চায়।''

মুখ্যমন্ত্রী আরও জানান, ''আজকে পরিবেশ বান্ধব ৪৩টি CNG ও ৭ টি ইলেকট্রিক যানবাহনের উদ্বোধন হল। পাশাপাশি আমি WBTC-কে ধন্যবাদ জনাব, স্বামী বিবেকানন্দের, তিনি যে পোশাক পরতেন, অর্থাৎ আমাদের শৌর্যের প্রতীক গেরুয়া রঙে বাস গুলোকে সুসজ্জিত করেছে। এটা আমাদের শৌর্যের প্রতীক। স্বামীকে বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্যদেব, সকলেই এর জন্য লড়াই করে গেছেন। তাই আমি তাঁদেরকে বিশেষভাবে ধন্যবাদ জনাব।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Advertisement

ভিডিও

Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget