এক্সপ্লোর

Jalpaiguri News: শাসন নাকি নির্যাতন? পড়া না পারায় শিশুকে মারধর, পা ভেঙে দেওয়ায় অভিযুক্ত গৃহশিক্ষিকা

Child Breaks Her Leg: লেখাপড়ার নামে এ কোন ধরনের শাসন? জলপাইগুড়ির ঘটনায় প্রশ্ন তুলছেন অনেকেই। পড়া না পারায় গৃহশিক্ষিকার বিরুদ্ধে সাড়ে ৪ বছরের শিশুকে লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে সেখানে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: লেখাপড়ার নামে এ কোন ধরনের শাসন? জলপাইগুড়ির (jalpaiguri) ঘটনায় প্রশ্ন তুলছেন অনেকেই। পড়া না পারায় গৃহশিক্ষিকার (private tutor) বিরুদ্ধে সাড়ে ৪ বছরের শিশুকে (kid) লাঠি দিয়ে বেধড়ক মারধরের (assault) অভিযোগ উঠেছে সেখানে। মারের চোটে পা (leg) ভেঙেছে (broken) খুদের। শাসনের নামে কেন এমন নিষ্ঠুরতা, প্রশ্ন পরিবারের।

কী ঘটেছিল?
প্রহৃত শিশুর মা জানাচ্ছেন, আগেও লেখাপড়া না করার জন্য তাকে মারধর করতেন ওই গৃহশিক্ষিকা। কিন্তু অতীতে এতটা মারাত্মক পর্যায়ে তা যায়নি। শিক্ষিকার কাছে মার খেয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এসে খুদে মাকে বলে, 'দিদিমণি আমাকে পায়ে মেরেছে। আমি পা তুলতে পারছি না।' ধরা পড়ে, পা ভেঙেছে তার। শিশুর পরিবারের দাবি, ওই গৃহশিক্ষিকা অতীতে প্রায়ই পড়া না পারা, মিথ্যা কথা বলার মতো অভিযোগ করতেন খুদের বিরুদ্ধে। কিন্তু পরিস্থিতি যে এতটা চরম হয়ে যাবে, সেটা কেউই আঁচ করতে পারেননি। আপাতত অভিযুক্তের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকে পলাতক গৃহশিক্ষিকা। পায়ে প্লাস্টার করে বসে রয়েছে শিশুটি। যন্ত্রণায় মাঝেমধ্যে কঁকিয়ে উঠছে।

নতুন নয়...
শিক্ষকের হাতে খুদে পড়ুয়াদের মার খেয়ে জখম বা অসুস্থ হওয়ার অভিযোগ নতুন নয় এ রাজ্যে। প্রায় প্রত্যেক বছরই কিছু না কিছু ঘটনা শোনা যায়। তবে বছরপাঁচেক আগেকার একটি ঘটনা মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বইয়ে দিয়েছিল অভিভাবকদের। সেবার অভিযোগ ওঠে, ক্লাসে দুষ্টুমি করায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে পাইপ দিয়ে বেধড়ক মারধর করেছেন শিক্ষক। থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার নিন্দা করেন প্রধান শিক্ষকও। জখম ছাত্রের দাবি, টিফিনের সময় সে তার বন্ধুর সঙ্গে খুনসুটি করছিল। অভিযোগ, তা দেখে অভিযুক্ত শিক্ষক একটি ফাইবারের পাইপ দিয়ে বেধড়ক মারধর করেন। সে বলে, সবাই কথা বলছিল। স্যর এসে মারতে থাকে। বলে টিসি দিয়ে দেব। ছাত্রের পরিবার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে। তবে, ছোট্ট ছেলেটি বিষয়টি নিয়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে সে আর স্কুলে যেতে চায়নি। ঘুমের মধ্য়েও আতঙ্ক তাড়া করছিল তাকে। কার্যত একই ঘটনার রেশ ধরা পড়েছে বার বার। কিন্তু প্রশ্নটা অন্যত্র। এভাবে মারধর করে কি লেখাপড়া বা শৃঙ্খলা শেখানো যায়? যদি না যায়, তা হলে কেন এই কৌশল নেন শিক্ষকদের কেউ কেউ?   

আরও পড়ুন:শ্বাসরোধ করে সন্তানকে 'খুনের' পর আত্মঘাতী বাবা, দেনার দায়েই কি চরম পথ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget