এক্সপ্লোর

Cholera In Kolkata : করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই শহরে আরেক ভয়াবহ রোগ

Cholera Symptoms : সঠিক সময়ে রোগ চিহ্নিত না হলে, প্রাণঘাতী হতে পারে কলেরা , বলছেন চিকিত্‍সকরা।

ঝিলম করঞ্জাই, কলকাতা : করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই ডানলপে কলেরা আক্রান্তের হদিশ মিলল। আক্রান্ত ৬২ বছরের ব্যক্তি ডানলপের বাসিন্দা। সঠিক সময়ে রোগ চিহ্নিত না হলে, প্রাণঘাতী হতে পারত, বলছেন চিকিত্‍সকরা। গত বছর উত্তর ২৪ পরগনার কামারহাটি অঞ্চলে কলেরার সংক্রমণ ছড়িয়েছিল!  হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অনেককে!

 কলেরা আক্রান্তর হদিশ
এবার কলেরা আক্রান্তর হদিশ মিলল ডানলপে! সঙ্গে ধরা পড়ল অন্য একটি বিরল ব্যাকটেরিয়ার সংক্রমণও! রোগ চিহ্নিত না হলে প্রাণঘাতী হতে পারত, আশঙ্কা করছেন চিকিত্‍সকরা। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কলেরা আক্রান্ত ৬২ বছরের এক ব্যক্তি। তিনি কামারহাটির কাছে, ডানলপের বাসিন্দা। হাসপাতাল সূত্রে খবর, ৩ জুলাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

কী কী উপসর্গ 
হাসপাতালে ভর্তি হওয়ার সময় পেটে ব্যথা, পেট খারাপ, বমি, জ্বরের মতো উপসর্গ ছিল তাঁর। অবস্থা ছিল আশঙ্কাজনক! জ্বর না কমায়, ফের রক্ত পরীক্ষা করা হয় তাঁর। তখনই সামনে আসে, Aeromonas নামে এক বিরল জীবাণুর সংক্রমণ বাসা বেঁধেছে তাঁর শরীরে। কিন্তু কলেরা বা এই বিরল জীবাণুতে সংক্রমিত হলেন কী করে এই ব্যক্তি? 

চিকিত্‍সকরা কী বলছেন 
চিকিত্‍সক, সোহম মজুমদার বলেন, 'তাঁর  টানা জ্বর রয়েছে। চিকিত্‍সা শুরু হয়েছে। যদিও চিকিৎসার পর ITU থেকে বের করে আনা সম্ভব হয়েছে। চিহ্নিত না হলে প্রাণঘাতী হতে পারত। '

মাইক্রোবায়োলজিস্ট সৌগত ঘোষ বলেন, ' কলেরা হলে শরীর থেকে দ্রুত জল বেরিয়ে যায়। জল না দিলে মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রত্যেক ২০ আক্রান্তের মধ্যে একজন মারা যায়। ' 

রাজ্যে বাড়ছে করোনাও 

  • রাজ্যে ফের মারাত্মক হারে বাড়ছে করোনা। শনিবারের হেল্থ বুলেটিন বলছে, রাজ্যে একদিনে আক্রান্ত ২ হাজার ৯৬৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। টানা ৫ দিন ধরে সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের শনিবারের হেল্থ বুলেটিন বলছে, একদিনে আক্রান্ত ২ হাজার ৯৬৮ জন।
  • গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের।
  • পজিটিভিটি রেট: ১৫.৬৯%
  • হু হু করে সংক্রমণ বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
  • কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ভয়ঙ্কর হারে বাড়ছে করোনা।
  • শনিবারের পরিসংখ্যান বলছে, গত ৫ দিন ধরে, সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৪৩)

 

 

সেরা শিরোনাম

Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget