এক্সপ্লোর

Chopra Case : 'নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন' চোপড়ার ঘটনার পর বললেন তৃণমূল বিধায়ক

North Dinajpur News : তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের দাবি, চোপড়ার নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন।

চোপড়া: তরুণ-তরুণীকে সবার সামনে ফেলে মারের পর মার। ছটফট করছেন তরুণী। আছাড়ি-পিছাড়ি খাচ্ছেন। আবার মার। আর সেই কাণ্ড দেখতে ভিড় জমে গিয়েছে চারিপাশে। যেন পথনাটিকা চলছে আর অবাক চোখে দেখছে গ্রাম্য় দর্শক।  না নাটক নয়। ঘোর বাস্তব। এই বাংলারই ছবি। এতক্ষণে চোপড়ার ( Chopra Woman Assault) ভিডিও দেখে ফেলেছে গোটা বাংলাই।   

তরুণীকে মারা হচ্ছে, তরুণী যন্ত্রণায় কাতরামাচ্ছেন, তারপর আবার তাঁকে মারা হচ্ছে। আর গোল হয়ে দাঁড়িয়ে মজা দেখছে সবাই। 
দুটো মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে আর উপস্থিত এই লোকজনগুলো তারিয়ে তারিয়ে তা উপভোগ করছে। বাঁচার জন্য়, আহত তরুণী এক মহিলার পায়ে পড়ে গেলেন কিন্তু তাঁকে ফের মারমুখী তৃণমূল কর্মীর সামনে ফেলে দিলেন এই ব্য়ক্তি। প্রথমে তরুণীকে মার, তারপর তরুণকে মার। আবার তরুণীকে মার। এইভাবেই চলতে থাকল অত্য়াচার। দেখতে থাকল সাধারণ মানুষ - এই দৃশ্য দেখে চমকে উঠেছে বাংলা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পদক্ষেপ করেছে পুলিশ। এই মারমুখী তৃণমূল কর্মী জেসিবি এখন পুলিশের জালে। 

এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গ্রামের বাসিন্দা ওই যুগলের বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় সালিশি সভা ডাকা হয়। সেখানে ওই যুগলকে বেধড়ক মারধর করেন মোড়লরা। পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কেন আইন হাতে তুলে নিলেন তাঁরা? 

এরই  মধ্যে চোপড়ায় সালিশি সভায় তরুণ-তরুণীকে বেধড়ক মারধরের ঘটনায় তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের দাবি, চোপড়ার নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন। সেই জন্যই গ্রামে সালিশি সভা বসে। এই ঘটনায় কিছু ভুল থাকলেও গ্রামে এরকম সালিশি সভা হয়। নিগৃহীতা ও তাঁর স্বামী এই নিয়ে কোনও অভিযোগও করতে চাননি। কোনও জবরদস্তিও হয়নি বলে দাবি করেছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। অন্যদিকে এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে সমাজের বিভিন্ন স্তর থেকে। ঘটনার নিন্দা করে পুলিশের ভূমিকায় প্রশংসা করেছেন তৃণমূলের কুণাল ঘোষ।  

অন্যদিকে সালিশি সভায় যুগলকে মারধরের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। তিনি পোস্ট করেছেন,  ' পশ্চিমবঙ্গের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে, যেখানে ধর্মতন্ত্রের নামে বর্বরতার ছবি ধরা পড়েছে। তৃণমূল কর্মী, বিধায়করা এটাকে আইনের মান্যতা দিচ্ছেন। সন্দেশখালিই হোক বা উত্তর দিনাজপুর এবং আরও অনেক জায়গা, দিদির বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয়। ' 

আরও পড়ুন :

আজ ৬ জেলায় বৃষ্টির কমলা ও হলুদ সতর্কতা, বড় খবর দিল আবহাওয়া দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget