এক্সপ্লোর

Calcutta High Court: তদন্ত শেষ করতে চার বছর লাগল কেন? দাড়িভিটকাণ্ডে আদালতের প্রশ্নের মুখে CID

Kolkata News: উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিটে, স্কুলের মাঠে গুলি চালানোর ঘটনায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য় পুলিশের গোয়েন্দা শাখা CID।

সৌভিক মজুমদার, কলকাতা: উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুরের দাড়িভিটে, স্কুলের মাঠে গুলি চলার ঘটনায় হাইকোর্টে (Calcutta High Court) প্রশ্নের মুখে সিআইডি (CID)। তদন্ত শেষ করতে চার বছর লাগল কেন? প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার। ঘটনায় কেস ডায়েরি তলব করেছে আদালত।                       

হাইকোর্টে প্রশ্নের মুখে সিআইডি: তদন্ত শেষ করতে ৪ বছর লাগল কেন? যে পুলিশ অফিসারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাদের কি জিজ্ঞাসাবাদ করেছে CID? উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিটে, স্কুলের মাঠে গুলি চালানোর ঘটনায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য় পুলিশের গোয়েন্দা শাখা CID। ২০১৮-র ২০ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় দাড়িভিট। ছাত্র-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র হয়ে ওঠে দাড়িভিট হাইস্কুল চত্বর। মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মন নামে ২ প্রাক্তন ছাত্রের।                                     

কারা চালিয়েছিল গুলি? এই প্রশ্নে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার তদন্তভার নেয় CID। কিন্তু, CBI তদন্তের দাবি তোলে নিহতদের পরিবার। এনিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতেই, মঙ্গলবার, আদালতের প্রশ্নের মুখে পড়ল রাজ্য় পুলিশের গোয়েন্দা শাখা।

এদিন CID- এর উদ্দেশে বিচারপতি বলেন, সাংসদ, বিধায়ক, উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি করা হচ্ছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে কী তথ্য পাওয়া গেছে? যে পুলিশ অফিসারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাঁদের কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? করা হয়ে থাকলে তাঁরা কী জানিয়েছেন?ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোল উদ্ধার করলেও, সেগুলি সিআইডিকে হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ। কিন্তু সেই অভিযোগ কেন উঠেছে? CID-র উদ্দেশে বিচারপতি রাজাশেখর মান্থা আরও বলেন, জাতীয় মানবাধিকার কমিশন অনুসন্ধান করে CBI তদন্তের পক্ষে সুপারিশ করেছে। কিন্তু, রাজ্য মানবাধিকার কমিশন প্রথমে অনুসন্ধান করলেও, পরে তারা সরে আসে কেন? এনিয়ে CID-র বক্তব্য় কী? দাড়িভিটে গুলিকাণ্ডে কেস ডায়েরি তলব করেছে হাইকোর্ট। ১৯ শে এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: Sukanta Majumder: মুখ্যমন্ত্রীর হাত থেকে নিয়ন্ত্রণ চলে গেছে, কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছি: সুকান্ত মজুমদার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget