এক্সপ্লোর

CBI Judge Arpan Chatterjee: ‘কেঁদে কূল পাবেন না…আমাকে বোকা ভেবেছেন?’ CBI-কে ভর্ৎসনা করেছিলেন, সেই বিচারকের বদলি নিয়েই টানাপোড়েন

Justice Abhijit Ganguly: বুধবার বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সরব হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

সৌভিক মজুমদার, কলকাতা: শুনানি চলাকালীন অভিযুক্তদের কড়া কথা শুনিয়েছেন কখনও, কখনও আবার তদন্তকারী সংস্থাকেই ভর্ৎসনা কেরছেন। এবার বেনজির ভাবে বিশেষ সিবিআই আদালতের বিচারকের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এতটাই ক্ষুব্ধ হলেন যে সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের (Judge Arpan Chatterjee) বদলির সময়সীমাও বেঁধে দিলেন। 

বুধবার বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সরব হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হেফাজতে থাকা অভিযুক্তের অভিযোগে, কলকাতা পুলিশকে মামলায় যুক্ত করা হয়েছে। হাইকোর্টের নির্দেশের পরেও সিটের কাজে হস্তক্ষেপের এই অধিকার কে দিয়েছে, প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে সিবিআই এবং কলকাতা পুলিশের যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্য়ায়। বহিষ্কৃত যুব তৃণমল নেতা কুন্তল অভিযোগ করেছিলেন, সিবিআই তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছে। জেলের সুপার মারফৎ হেয়ার স্ট্রিট থানাতেও এই মর্মে অভিযোগ জানান তিনি।

আরও পড়ুন: Justice Abhijit Ganguly: সময়ের আগেই আদালতে মলয়, বললেন, ‘সবে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি’, পেলেন বাড়তি সময়

এর পর এজেন্সির তরফে বিষয়টি কলকাতা হাইকোর্টে তোলা হয়। বিচারপতি অমৃতা সিনহা ইডি এবং সিবিআই-কে অভিযোগের সত্যতা দেখে রিপোর্ট দিতে বলেন। অন্য় দিকে, বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় এই অভিযোগে সিবিআই এবং কলকাতা পুলিশের যৌথ তদন্তের নির্দেশ দেন।

এই যৌথ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে যায় সিবিআই। গত ১৪ সেপ্টেম্বর CBI-এর আইনজীবী আদালতে সওয়াল করে বলেছিলেন, "কীভাবে তদন্ত এগোবে সেটা ঠিক করে দিচ্ছেন বিশেষ বিচারক। তিনি নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে নির্দেশ দিচ্ছেন।তাঁর মনোভাব দেখে মনে হচ্ছে, এই মামলায় সুপ্রিম কোর্ট এবং বিশেষ আদালত ছাড়া কিছু নেই। কলকাতা হাইকোর্টের কোনও অস্তিত্বই নেই বলে মনে হচ্ছে।" 

এর পর বিচারপতি অমৃতা সিন্হা নির্দেশ দেন, নিম্ন আদালতের দু'টি রায় আপাতত কার্যকর করা হবে না। CBI এবং কলকাতা পুলিশকে যুগ্মভাবে তদন্ত করার যে দুটি নির্দেশ নিম্ন আদালতের বিচারক দিয়েছিলেন, তার উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। এর আগে, ৭ অগাস্ট চার শিক্ষককে আদালতে তলব করে। এজলাস থেকেই ওই চার জনকে গ্রেফতার করে জেলে পাঠান বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। CBI-এর চার্জশিটে গ্রেফতার হওয়া এই চার শিক্ষকেরই নাম ছিল সাক্ষী হিসাবে।

নিয়োগ দুর্নীতির মামলায় একাধিকবার সিবিআই-ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে ভর্ৎসনাও করেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। ২ সেপ্টেম্বর সিবিআই-এর আইনজীবীর উদ্দেশে বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বলেন, "আপনি কি আমার অর্ডারটা পড়েছেন? এক এক করে ভুল ধরলে কেঁদে কূল পাবেন না। কেন সময় নষ্ট করছেন? কেস ডায়েরি দেখুন। আমাকে বোকা ভাববেন না।"

২০ ফেব্রুয়ারি সিবিআই-এর আইনজীবীর উদ্দেশে তিনি বলেছিলেন, "পনির বাটার মশলা বানাবেন ভাবছেন, কিন্তু পনিরই নেই আপনার কাছে!" এবার সেই বিচারকের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে, তাঁকে বদলির ডেডলাইন বেধে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget