এক্সপ্লোর

Sovandeb Chattopadhyay : শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে CID, কী নিয়ে তদন্ত ?

শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে CID আধিকারিকরা । সই জালিয়াতিকাণ্ডে শোভনদেবকে জিজ্ঞাসাবাদ CID আধিকারিকদের । ভিডিওগ্রাফার সহ-প্রায় আধ ঘণ্টা শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ।


পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে CID আধিকারিকরা । সই জালিয়াতিকাণ্ডে শোভনদেবকে জিজ্ঞাসাবাদ CID আধিকারিকদের। শেষ পাওয়া খবর অনুসারে, ভিডিওগ্রাফার সহ-প্রায় আধ ঘণ্টা ছিলেন সিআইডি আধিকারিকরা। তাঁরা শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন। তবে কী কথা হয়েছে, কী প্রশ্ন করা হয়েছে বালিগঞ্জের বিধায়ককে, সে ব্যাপারে মুখ খোলেননি শোভনদেব। বরং বলেছেন, আদালতের বিচারাধীন বিষয়ে তিনি কোনও কথা বলবেন না।

এই সই জালিয়াতিকাণ্ডে ইতিমধ্যেই বেশ কয়েকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে বিধায়ক ফিরহাদ হাকিমকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে CID।

ভোটে ভরাডুবির পর অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্য়ায়কে বেছে নেওয়া হয়েছে। এরপর স্পিকার নির্দেশ দেন, যে বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে মনোনীত করা হয়েছে, সেই বৈঠকের প্রস্তাব, বিধায়কদের সই-সহ বিধানসভায় জমা দিতে হবে। সেই মতো বিধায়কদের সই-সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে ৭০ জন বিধায়কের সই ছিল। কিন্তু, তার মধ্য়ে একাধিক সই জাল বলে অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে জানান, এই 'সই জাল' বিষয়ে বিধানসভার স্পিকারের কাছে প্রথম অভিযোগ জানান, তৃণমূলেরই দুই নির্বাচিত বিধায়ক। তাঁরা হলেন সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরপর দল সেই দুই বিধায়ককে বহিষ্কার করে। যদিও এরপর নির্বাচিত বিধায়কদের সিংহভাগই 'বিদ্রোহী' ঋতব্রতর অনুসারী হন। এই আবহে একের পর এক তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছয় সিআইডি। কুণাল ঘোষ থেকে শুরু করে নয়না বন্দ্যোপাধ্যায়, সকলের সঙ্গেই কথা বলে সিআইডি।   

শুধু তাই নয়, সিআইডি তদন্তের স্বার্থে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে পৌঁছে যায়।  সই জালিয়াতিকাণ্ডের তদন্তে আজ তিরিশের বি হরিশ চ্যাটার্জি রোডে যান অন্তত তিরিশ জন CID-র অফিসার। নথির খোঁজে কালীঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালান CID-র গোয়েন্দা। এর পাশাপাশি তল্লাশি চালানো হয়, ক্যামার স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও। 

CID সূত্রে দাবি, যে তৃণমূল বিধায়করা সই করেছিলেন, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। হাতের লেখাও পরীক্ষা করা হয়েছে।              

আরও পড়ুন : কোন লড়াইয়ের পর পশ্চিমবঙ্গ ভারতের অংশই রইল? পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদ-স্মরণ করে যা লিখলেন মুখ্যমন্ত্রী

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget