এক্সপ্লোর

Lalan Sheikh: লালন শেখের মৃত্যুর ঘটনায় CBI-কে নোটিস পাঠাল CID

বগটুই গণহত্যাকাণ্ডে CBI-এর তদন্তকারী অফিসারকে পাঠানো হল নোটিস

পার্থপ্রতিম ঘোষ: CBI হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নোটিস পাঠাল CID। বগটুই গণহত্যাকাণ্ডে CBI-এর তদন্তকারী অফিসারকে পাঠানো হল নোটিস। জানতে চাওয়া হল, হেফাজতে থাকাকালীন কীভাবে লালনের মৃত্যু হল। চাওয়া হয়েছে ঘটনার দিন রামপুরহাটের অস্থায়ী ক্যাম্প অফিসের সিসি ক্যামেরার ফুটেজ। ওই দিন ক্যাম্পে কারা কারা ছিল, লালনের পাহারার দায়িত্বে কে ছিলেন, এ সংক্রান্ত সবকিছু জানতে চাওয়া হয়েছে। 

বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের ( Lalan Sheikh ) মৃত্যুর তদন্তে শুক্রবার দ্বিতীয়বার বগটুই গ্রামে গিয়েছিল CID। এদিন লালনের শ্বশুরবাড়িতে যায় CID-র ৫ সদস্যের টিম। লালনের স্ত্রী-সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। ঘটনার দিন লালনকে গ্রামে আনা হয়েছিল। সেদিন কী কী ঘটেছিল, তা জানতে চান CID-র তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ-পর্ব ভিডিওগ্রাফি করা হবে বলে জানানো হয়েছে।

বগটুইকাণ্ডে লালন শেখের তদন্তে CID-এর নজরে এবার রামপুরহাটে CBI-এর অস্থায়ী ক্যাম্পের ইন্টারোগেশন রুম।  দ্বিতীয়বার তদন্তে ফরেন্সিক দল। শাওয়ার পাইপ থেকে শৌচাগারের উচ্চতা, লালনের ওজন ও উচ্চতা, সবটাই পরীক্ষা করে দেখা হবে। এই উচ্চতায় আত্মহত্যা সম্ভব কি না, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। লালনের দেহের ভার বহনের ক্ষমতা শাওয়ার পাইপের ছিল কিনা, তা জানতে সম ওজনের সামগ্রী দিয়ে পরীক্ষা করা হবে। উল্লেখ্য, হেফাজতে লালনের রহস্যমৃত্যু, সিবিআইয়ের বিরুদ্ধে এবার তদন্তে নেমেছে সিআইডি। স্বামীর রহস্যমৃত্যুতে সিআইডি তদন্তের দাবি জানিয়েছিলেন লালনের স্ত্রী। রামপুরহাট থানা থেকে কাল কেস ডায়েরি নেবে সিআইডি।  বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই থমথমে বগটুই গ্রাম।  অশান্তির আশঙ্কায় আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। বগটুইকাণ্ডে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাঁদের বাড়ির সামনেও সক্রিয় পুলিশি প্রহরা রয়েছে। রামপুরহাট হাসপাতালে হয় লালনের দেহের ময়নাতদন্ত।  হাসপাতালে যায় সিবিআই ও সিআরপিএফ-এর টিম। লালন শেখ গ্রেফতার হওয়ার আগেই তার বাড়ি আগেই সিল করে দিয়েছিল সিবিআই। গতকাল সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচাগার থেকে উদ্ধার হয় বগটুুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের ঝুলন্ত দেহ। সিবিআই সূত্রে দাবি করা হয়, লালন আত্মঘাতী হয়েছে। অন্যদিকে, সিবিআইয়ের বিরুদ্ধে লালনকে পিটিয়ে মারার অভিযোগ করেছে তার পরিবার। কিন্তু সিবিআই হেফাজতে থাকাকালীন কীভাবে মৃত্য়ু? উঠছে প্রশ্ন!

 সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের মূল অভিযুক্তের মৃত্যু ঘিরে তুলকালাম। রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প ঘিরে লালন-ঘনিষ্ঠদের বিক্ষোভ। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ। সিবিআইয়ের হেফাজতে খুনের অভিযোগে লালন-ঘনিষ্ঠদের বিক্ষোভ। সিবিআইয়ের একাধিক আধিকারিকের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা। খুন ছাড়াও তোলাবাজি, হুমকি-সহ একাধিক ধারায় লালনের স্ত্রীর মামলা। সিবিআইয়ের একাধিক আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের। খুন নয়, আত্মহত্যা, পুলিশের কাছে দাবি সিবিআইয়ের, খবর সূত্রের।  'হেফাজতে লালনের মৃত্যু নিয়ে উত্তর দিতে হবে সিবিআইকে'। সিবিআইয়ের এত স্মার্ট হলে কীভাবে ঘটল এধরনের ঘটনা ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। 

 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget