এক্সপ্লোর

Abhishek Banerjee : প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা CID-র, কালীঘাটের বাড়িতে ঢুকতেই অভিষেককে নোটিস

CID Investigation : অভিষেকের কালীঘাটের বাড়িতে সিআইডির আসা থেকে তাদের অপেক্ষা, নোটিস তুলে দেওয়া গোটা প্রক্রিয়াটা করা হয়েছে ভিডিওগ্রাফি।

সন্দীপ সরকার, কলকাতা : প্রায় ৩ ঘণ্টা পর নোটিস পৌঁছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হল সিআইডি-র আধিকারিকদের। আজ সিআইডি টিমের আসা এবং তাদের অপেক্ষা করানো নিয়ে নিজের মতো করে ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শেষমেশ সেই নোটিস দেওয়া হল অভিষেককে। বিকাল ৪টে ৩৫ মিনিট নাগাদ সিআইডির টিম আসে অভিষেকের কালীঘাটের বাড়িতে। তারপর থেকে রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা অপেক্ষায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন বাড়িতে ফেরেন। তাঁকে নিজের হাতে সই করে সেই কপি রিসিভ করতে হবে, এমনই মনোভাব নিয়েছে সিআইডি। আগের দিনও একই মনোভাব ছিল তাদের। এদিনও যতক্ষণ না তিনি বাড়িতে ফিরেছেন তাঁর জন্য ঠায় অপেক্ষায় ছিলেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢোকার পর নোটিস তুলে দেওয়া হয় তাঁর দফতরের কর্মী বলে পরিচয় দেওয়া একজনের হাতে। রিসিভ করে সিআইডি অফিসারদের হাতে তা তুলে দিলে গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হবে। অভিষেকের কালীঘাটের বাড়িতে সিআইডির আসা থেকে তাদের অপেক্ষা, নোটিস তুলে দেওয়া গোটা প্রক্রিয়াটা করা হয়েছে ভিডিওগ্রাফি।

ফের CID-র নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও দায়ের হল FIR। কর্তৃত্ব হারানো কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারের সামনে এখন কার্যত অস্তিত্ব রক্ষার লড়াই। শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ।

সই জালিয়াতির পর ভোট প্রচারে উস্কানি। আরও এক মামলায় CID-র স্ক্য়ানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক মামলায় জেরার ২৪ ঘণ্টা কাটার আগে, আরেক মামলায় তাঁর বাড়িতে পৌঁছল CID। অন্য়দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও FIR হল জামিন অযোগ্য-সহ একাধিক ধারায়। সই জালিয়াতির মামলায় ৩ বার হাজিরা এড়ানোর পর, হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার ভবানী ভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই শুক্রবার ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'দুয়ারে' পৌঁছায় CID. শুক্রবার কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বাড়িতে নোটিস দিতে পৌঁছন CID-র তদন্তকারীরা।

সই-জালিয়াতিকাণ্ডে মঙ্গলবার, কালীঘাটের পার্টি অফিসে তল্লাশি, বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্টের নির্দেশে ভবানীভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জেরার পর, রবিবার, ফের তাঁকে তলব করা হয়েছে। তার আগে শুক্রবার, ভোটপ্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছাল CID। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে না থাকায়, অফিসের কর্মীর সঙ্গে কথা বলেন CID-র অফিসাররা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মী বলেন, "অভিষেকদা দিদির বাড়ির মিটিংয়ে আছেন। ওঁদেরকে বলেছি আমরা রিসিভ করলে হবে? ওঁরা বলেছে একটু কথা বলে ওঁরা অফিশিয়াল জানাচ্ছে। জানালে তারপর আমরা নিয়ে নেব।" এরপর সেখানেই অপেক্ষা করে সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে ঢুকলে তাঁর অফিসের কর্মী পরিচয় দেওয়া একজনের হাতে তুলে দেওয়া হয় নোটিস।

কী বলেছিলেন অভিষেক ?

ভোটপ্রচারে বারবার DJ বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "৪ তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজে-ও বাজবে। তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই।" 

এই প্রেক্ষিতে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগ তুলে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার নামে এক ব্য়াক্তি। প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করে। পরে তদন্তভার নেয় রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা CID. 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget