এক্সপ্লোর

South 24 Parganas: ক্যানিংয়ে আক্রান্ত সিভিক ভলান্টিয়ার, আত্মীয়ের সঙ্গে বচসার জেরেই কি হামলা?

Civic Volunteer Gets Attacked: ক্যানিংয়ে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের কাছাকাছি। আক্রান্তের নাম তাজউদ্দিন নস্কর

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের কাছাকাছি। আক্রান্তের নাম তাজউদ্দিন নস্কর। পরিবারের অভিযোগ, তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে দুই যুবক। 

কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, শনিবার রাতে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন তাজউদ্দিন। ভাই ঠেকাতে এলে তাঁকেও রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এর পর রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়েছিলেন ক্যানিং থানার ওই সিভিক ভলান্টিয়ার। ঘটনাচক্রে তখন সেখান দিয়েই ক্যানিং থানার প্রিজন ভ্যান আসছিল। বিষয়টি নজরে এলে তারাই তাজউদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর পুলিশের গাড়িতে করে সিভিক ভলান্টিয়ারকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। প্রাথমিক চিকিৎসা করে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে খবর, এক নিকটাত্মীয়ের সঙ্গে টাকা নিয়ে বচসা হয়েছিল তাজউদ্দিনের। এর পরই তাঁকে বেধড়ক মারধর করে। এই ঘটনায় পরিবার দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ। রাতেই দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে পুলিশ সূত্রে জানা যায়, দুই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন ক্যানিং থানার আধিকারিক-সহ বিভিন্ন পুলিশ কর্মী।

আগেও আক্রান্ত সিভিক ভলান্টিয়ার...
সিভিক ভলান্টিয়ার আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম নয়। গত মে মাসে রাতের শহরে মত্ত বাইক চালকের হাতে আক্রান্ত হয়েছিলেন দু’জন সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, এক সিভিক ভলান্টিয়ারের মুখে ঘুষি মারেন বাইক চালক। আর এক সিভিক ভলান্টিয়ারের গালে কামড়ে দেন। ওই বাইক চালককে গ্রেফতার করেছিল কসবা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছিল কসবা থানা এলাকার নস্করহাটে। পুলিশ সূত্রে দাবি, এক বাইক চালক দৃশ্যতই মত্ত অবস্থায় এক মহিলাকে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ বাইক থামালে বচসা বেঁধে যায়। তখন পুলিশ কর্মীরা ওই মহিলাকে বাড়িতে পৌঁছে দেন। বাইক চালককে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা হলে ফের ঝামেলা শুরু হয়। অভিযোগ, তখনই দু’জন সিভিক ভলান্টিয়ারের ওপর হামলা করেন অভিযুক্ত বাইক চালক।

আরও পড়ুন:শীঘ্রই আসবে বিশ্বখেতাবও, এশিয়া কাপ জিতেই ভবিষ্যদ্বাণী দীপ্তি শর্মার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget