এক্সপ্লোর

Jalpaiguri Storm : টর্নেডো নিয়েও জারি আকচাআকচি, ফটোসেশন করতে গেছেন মুখ্যমন্ত্রী, খোঁচা শুভেন্দুর

Jalpaiguri Storm Update : মালে যখন হড়পা বান নেমে এসে বিপর্যয় ঘটিয়েছিল, তখন কেন সঙ্গে সঙ্গে ছুটে যাননি মুখ্য়মন্ত্রী? তখন ভোট ছিল না বলে? প্রশ্ন তুললেন শুভেন্দু।

রাজা চট্টোপাধ্য়ায়, মনোজ বন্দ্য়োপাধ্য়ায়, আশাবুল হোসেন, কলকাতা : ঝড়ের পরই জরুরি ভিত্তিতে, রবিবার রাতেই বিশেষ বিমানে উত্তরবঙ্গে গেছেন মুখ্য়মন্ত্রী। দেখা করেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে। আর এখানেই শুভেন্দু  অধিকারীর প্রশ্ন, মালে যখন হড়পা বান নেমে এসে বিপর্যয় ঘটিয়েছিল, তখন কেন সঙ্গে সঙ্গে ছুটে যাননি মুখ্য়মন্ত্রী? তখন ভোট ছিল না বলে? এভাবেই ভোটের মুখে রাজনৈতিক নেতাদের আকচাআকচিতে উত্তাল উত্তরবঙ্গ। 

কয়েকমিনিটের ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বাসিন্দাদের জীবন। দুর্গতদের পাশে দাঁড়াতে রাতেই উত্তরবঙ্গে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে মুখ্য়মন্ত্রীকে খোঁচা দিতে পাল্টা মালবাজারের হড়পা বানের প্রসঙ্গ টেনে এনেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ' আমি তৃণমূলকে বলব, মুখ্যমন্ত্রীকেও বলব, মালের সময় আপনার যদি এই তৎপরতাটা দেখতাম, ভাল লাগত। তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন। ভোটধর্ম করছেন না।'

২০২২ সালে দশমীর রাতে  মাল নদীতে বিসর্জন দেখতে গিয়ে, হড়পা বানে ৮ জনের মৃত্যু হয় । ঘটনার ১২ দিনের মাথায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার কথাই টেনে আনেন বিরোধী দলনেতা । 

এখানেই শেষ নয়। শুভেন্দু মমতাকে খোঁচা দেন ইলেক্টোরাল বন্ড নিয়েও। বলেন, ' উনি যাচ্ছেন চার্টার্ড ফ্লাইটে। কারণ ইলেক্টোরাল বন্ডে প্রচুর টাকা পেয়েছে তৃণমূল। আমাদের সাংসদ জয়ন্ত রায়, দুই বিধায়ক কৌশিক রায় ও মনোজ টিগ্গা ওখানে আদর্শ আচরণবিধি মেনে কাজ করছেন। রাজ্য সরকারের কোনও মডেল কোড অফ কনডাক্ট নেই। ' বাগডোগরা যাওয়ার আগে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। 

ঝড়ের মুখে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাংশ জেনেও রাজনৈতিক মন্তব্য করতে ছাড়েননি দিলীপ ঘোষ। বলেন , 'ঝড় তো উত্তর বাংলায় শুরু হচ্ছে ঝড়, ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে। তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দেখো এই সময় কালবৈশাখী হয়, স্বাভাবিক। এটা কিন্তু উত্তরবঙ্গে এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম। আর খুব ভয়ঙ্করই হয়েছে। ' 

দিলীপের এই মন্তব্য নিয়েই পাল্টা খোঁচা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'যারা এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করছে,বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলছেন বিজেপির ঝড়ে বাড়ি উড়ে গেছে। বিজেপির ঝড় চলছে। যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই, যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে দুর্যোগের সময়, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুটো প্রাণ যদি আমি বাঁচাতে পারি বা একটু সাহায্য করে তাঁদেরকে যাতে দুটো ছাদের ব্যবস্থা করতে পারি, তাঁদের মানসিকতাতেই নেই। তাঁদের প্রকৃত চেহারাটা, মুখোশটা খুলে গিয়ে মানুষের কাছে উন্মোচিত হয়েছে।' ঝড়ের কথা শুনে কেন জলপাইগুড়ি এলেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সে প্রশ্নও তুলেছেন অভিষেক। 

সবমিলিয়ে, ভোটের বঙ্গে এখন ঝড়ের রাজনীতি।  

আরও পড়ুন :

'আমাদের ঠকতে দেখেই কি এই ভাবনা ওর?' চোখের কোণে জল 'বোকা হতে চাওয়া' ছেলেটার মায়ের

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget