এক্সপ্লোর

Recruitment Scam: পাহাড়েও নিয়োগে দুর্নীতি, জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের রাজ্য পুলিশের

Recruitment Corruption Case: পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে, হাইকোর্ট CBI অনুসন্ধানের নির্দেশ দেওয়ার পরই, FIR দায়ের করল বিধাননগর উত্তর থানা।

কলকাতা: পাহাড়েও কি এবার পাহাড়প্রমাণ দুর্নীতি? পাহাড়ে নিয়োগে দুর্নীতি তদন্তে এবার জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের করল রাজ্য পুলিশ। সব মিলিয়ে পার্থ-সহ ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

পাহাড়ে নিয়োগে দুর্নীতিতে FIR: GTA এলাকায় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে, এবার FIR দায়ের করল রাজ্য পুলিশ। পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে, হাইকোর্ট CBI অনুসন্ধানের নির্দেশ দেওয়ার পরই, FIR দায়ের করল বিধাননগর উত্তর থানা। আর রাজ্য পুলিশের করা এই FIR-এ রয়েছে একাধিক উল্লেখযোগ্য নাম। বিধাননগর উত্তর থানার করা FIR-এ নাম রয়েছে, টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, টিএমসিপি রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী, জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, হাবড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর বুবাই বসু, তৃণমূল ছেড়ে সদ্য কংগ্রেসে যোগ দেওয়া বিনয় তামাঙ্গ, স্কুল শিক্ষা দফতরের দার্জিলিঙের প্রাক্তন DI প্রাণগোবিন্দ সরকার, এবং দেবলীনা দাস নামে আরও একজনের। প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্ট সহ একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা।

চলতি বছর ২৮ শে ফেব্রুয়ারি, বিধাননগর উত্তর থানায় একটি চিঠি দেন রাজ্য স্কুল শিক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারি ভূপালচন্দ্র হালদার। সেখানে বলা হয়েছিল পাহাড়ে ৩১৩ জন অস্থায়ী শিক্ষকের স্থায়ীকরণের বিষয়ে অনিয়ম হয়েছে। তবে তার ভিত্তিতে কোনও FIR দায়ের করেনি পুলিশ। রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, এই অভিযোগ পাওয়ার পর তাদের তরফে গঠন করা হয় ৪ সদস্যের একটি টিম। টিমে ছিলেন কমিশনার অফ স্কুল এডুকেশন, ADM দার্জিলিং, স্কুল শিক্ষা দফতরের জয়েন্ট সেক্রেটারি, ও একজন সহকারী অধিকর্তা। সেই কমিটি তদন্তে নেমে, দার্জিলিঙের তৎকালীন ডিআই প্রাণগোবিন্দ সরকারের বয়ান রেকর্ড করে। সূত্রের খবর, সেই সময় প্রাণগোবিন্দ জানিয়েছিলেন, চাপের মুখে পড়ে তিনি এই কাজ করেছেন। এবিষয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনিই তাঁকে এই কাজ করতে বলেছিলেন।

এদিকে সরকারি সূত্রে খবর, এই শিক্ষকদের স্থায়ীভাবে নিয়োগ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তা মন্ত্রিসভায় পাস হয়নি। এই নিয়ে মেলেনি অর্থ দফতরের অনুমোদনও। চলতি বছর ২৬ শে জানুয়ারি, জনৈক সনাতন বিকাশ মুখোপাধ্যায়ের কাছ থেকে একটি চিঠি পায় স্কুল শিক্ষা দফতর। সেই চিঠি রাজ্য পুলিশের কাছে ফরওয়ার্ডও করা হয়। অবশেষে দীর্ঘদিন পর, এই সবের ভিত্তিতেই FIR দায়ের করল পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: ইদের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়, দুই প্রতিপক্ষের সৌজন্যের ছবি বাঁকুড়ায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget