এক্সপ্লোর

Mamata Banerjee: এবছর বাংলার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি কবে ? কবের মধ্যে বাকি সবটা ? জানালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee On Banglar Bari: আবাস যোজনায় টাকা না মেলার অভিযোগ একাধিকবার করেছে তৃণমূল। যার জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত।

কলকাতা: বাংলার বাড়ি প্রকল্প নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসের টাকা কেন্দ্র পশ্চিমবঙ্গকে না দিয়ে অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে বলে অভিযোগ তাঁর। একইসঙ্গে এদিন ইলামবাজারের সভা থেকে তিনি ঘোষণা করেন, এবছর বাংলার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি কবে দেওয়া হবে। 

আবাস যোজনায় টাকা না মেলার অভিযোগ একাধিকবার করেছে তৃণমূল। যার জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। আগামী একবছরের মধ্যে আর দু দফায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে বলে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আবাসন প্রকল্প। তিন-চার বছর ধরে। কিন্তু আমরা ৪৫ লক্ষ মাটির বাড়ি পাকা করে দিয়েছি। এবছর ১২ লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য দুটো কিস্তিতে টাকা দেওয়া হয়ে গেছে। আরও ১৬ লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য টাকা দেওয়া হবে। ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন। পরের বছর মে মাসে দ্বিতীয় কিস্তি পাবেন। অর্থাৎ ২৮ লক্ষ বাড়ি পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে দিচ্ছে। আর যাঁদের বাকি থাকবে, তাঁরাও চিন্তা করবেন না। এই ২৮ লক্ষ হয়ে যাওয়ার পর, সার্ভে করে দফায় দফায় বাকিটাও করে দেব।'' 

এদিকে বিজেপি ও NDA-শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের হেনস্থা ও অত্যাচারের অভিযোগকে ২০২৬-এর নির্বাচনের আগে বড় ইস্যু করছে তৃণমূল। শুরু থেকেই এ ব্যাপারে আক্রমণাত্মক মেজাজে বিজেপিকে আক্রমণ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ভিন রাজ্য়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেওয়ার পর, সোমবারই বোলপুরের মাটিতে প্রতিবাদ আন্দোলন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার সেই বীরভূমের মাটি থেকেই ফের একবার বাংলা ভাষার অপমানের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপ্লবী ক্ষুদিরাম বসু, কবিগুরু রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ শাণালেন। মুখ্যমন্ত্রী বলেন, "ক্ষুদিরামের কথা মনে আছে? ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বলেছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। তখন তোমরা কোথায় ছিলে? ইংরেজদের দালালি করছিলে? তখন তো তোমাদের দল জন্মগ্রহণও করেনি। ভাষার ওপর অত্যাচার মানব না।  রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার ওপর অত্যাচার হলে শুনব না। মনীষীদের ওপর অপমান আমাদের বাংলার মাটির ওপর অপমান আমরা সহ্য করব না। বিজেপি তোমার কথায় উত্তর দিলাম। তুমি কী সইবে না, তোমাকে বাংলার মানুষ সইবে না।''

সেরা শিরোনাম

Dengue: আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
Suvendu Adhikari: তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর, দলের কোন্দল নিয়ে তিন বিধায়ককে সতর্ক করলেন
তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর, দলের কোন্দল নিয়ে তিন বিধায়ককে সতর্ক করলেন
Kunal Ghosh: লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি কুণাল ঘোষের, তদন্তের আশ্বাস বিজেপির
লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি কুণাল ঘোষের, তদন্তের আশ্বাস বিজেপির
West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ

ভিডিও

Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি
Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী
TMC vs BJP: ''BJP-কে আক্রমণ করতে হলে, কেন শাসনে গিয়ে শাসন করতে হবে?'' হুমায়ুন কবীরকে প্রশ্ন সুকান্তর
Samik Bhattacharya | দমদমের বিজেপি বিধায়কের সামনেই ক্ষোভপ্রকাশ শমীকের
Food Safety Raid| খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চোখ কপালে তোলার মত ছবি ধরা পড়ল শহরের একের পর এক হোটেল রেস্তোরাঁয়। Chok Bhanga 6ta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget