এক্সপ্লোর

Mamata Banerjee: CAG রিপোর্ট নিয়ে মমতা-সুকান্ত তরজা! রিপোর্টে 'মিথ্যাচার' দাবি মুখ্যমন্ত্রীর, চিঠি মোদিকে

CAG Report: রাজ্যের কাছ থেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট মেলেনি বলে উল্লেখ রয়েছে সিএজি রিপোর্টে, যা সত্য নয় বলে অভিযোগ রাজ্যের

কলকাতা: ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। সিএজির রিপোর্ট (CAG Report) নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএজি রিপোর্টকে মিথ্যে বলে অভিযোগ করেছেন মুখ্য়মন্ত্রী।

কী অভিযোগ চিঠিতে?
সিএজির রিপোর্টে মিথ্যাচার করা হয়েছে, মোদিকে (Narendra Modi)  চিঠি দিয়ে অভিযোগ মমতার। সেখানে অভিযোগ করা হয়েছে, 'রাজ্যের কাছ থেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট মেলেনি বলে উল্লেখ রয়েছে সিএজির রিপোর্টে। কিন্তু রাজ্য সরকার সঠিক সময়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে।'

'বঞ্চনা' বনাম 'দুর্নীতি', 'বকেয়া' বনাম 'আর্থিক খতিয়ান'- এই রাস্তাতেই চলছে রাজ্য-রাজনীতির তরজা। লোকসভা ভোটের আগে, কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া-বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করে যখন আন্দোলন জোরদার করতে তৎপর তৃণমূল। তখন পাল্টা, তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শান দিতে CAG-এর রিপোর্টকে অস্ত্র করছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'CAG যে প্রশ্নগুলো তুলেছে সেই প্রশ্নের উত্তর চাই। বাংলার মানুষ চায় তো। CAG তো একটি নিরপেক্ষ সংস্থা। কেন্দ্রের যে ফান্ড যায়, তার অডিট করে। সে যে প্রশ্নগুলো তুলেছে, সে তো সাংবিধানিক বিষয়ের সংস্থা। তার তোলা প্রশ্ন। তার উত্তর দিতে হবে তো।'

এরইমধ্য়ে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সংক্ষেপে CAG রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্য়মন্ত্রী। চিঠিতে অভিযোগ করা হয়েছে , সঠিক সময় ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও, তা মেলেনি বলে রিপোর্টে উল্লেখ করেছে CAG।  বিষয়টি নিয়ে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'CAG বলেছে কী যেন বেনিয়ম করেছেন, টাকা খরচ করেননি। আমি একটা স্ট্রং লেটার প্রধানমন্ত্রীকে লিখেছি, CAG যে কথাটাই জানে না, সেটা লিখেছি। বলছে ২০০৩ সাল থেকে। ২০০৩ সালে থোড়াই আমরা ছিলাম? প্রত্য়েকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে, টোটাল মিথ্য়ে কথা। ওরা যে ২ লক্ষ কোটি টাকার কথা বলছে, CAG রিপোর্ট দেখুন, পুরো মিথ্য়ে কথা। CAG-এর কাছে কোনও ইনফরমেশনই নেই, কী লিখতে হবে, কী হবে না।'

বিষয়টি নিয়ে তোপ দেগেছে সিপিএম:
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'হিসাব দেয়নি রাজ্য় সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকার ব্য়বস্থা নেয়নি কেন? রাজ্য় সরকার পাওনা কী শ্বেতপত্র প্রকাশ করছে না। দিল্লির সরকার হিসাব দিচ্ছে না কোথায়, তদন্তের রিপোর্ট প্রকাশ করছে না। কার্যত একটা লোক দেখানো খেলা এবং লড়াইয়ের মধ্য়ে চলছে।' 

আরও পড়ুন:'বসন্তের কোকিল ফটোশ্যুট করছে', নাম না করে রাহুলকে নিশানা?

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget